ভিন্ন ভিন্ন ভাবে, ভিন্ন মাত্রায় বলেছি
অনেক কথা- তবু শুনেনি কেউ।
ক্লান্তির শেষ সীমানায় হাবুডুবু এখন-
তাই অনবরত শ্বাস-প্রশ্বাস জনিত রোগে ভুগছি।
যেনো মৃত্যু ডাকছে আমায়
অথচ আমি ফেরারী হয়ে ঘুরছি,
ধরা দিতে চাই না কবরের অন্ধকার প্রকষ্ঠে।
তবু পেছন থেকে কেউ যেনো বলছে হ্যান্ডস আপ!
আমি কি তবে মৃত্যু দূতের কাছে ধরা পড়ে গেলাম?
(২৫ মার্চ ২০১৫, পল্টন)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






