গ্রীষ্মের আগেই বর্ষা আসুক মুছে যাক সব ক্ষরা-
নয়তো ফসল ফলবে না, সবুজে সবুজে ছেয়ে যাবে না
গোটা পৃথিবী আমার।
মায়েদের কোল সব ভরে উঠুক নতুন শিশুতে-
দুধের বাট চুষে শিশু দিক মাকে মাতৃত্বের তৃপ্তি;
মা বুঝুক সৃষ্টিতে কি সুখ।
এদিকে-
কোনো নতুন সময়ের অপেক্ষায় দিন অথবা সমগ্র রাত
চেয়ে থাকুক বাঁশ ঝাড়ে লুকিয়ে থাকা পেঁচাটার মতো।
(২৬ মার্চ ২০১৫, পল্টন)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






