আমি যখনই ফুল ফোটবো বলে বীজ বুনেছি-
তখনই আকাশে মেঘ জমেছে।
সূর্য আর উকি দেয়নি। তাই সালকসংশ্লেষণ ব্যাহত হয়েছে।
রস ছাড়া কি আর ফুল ফোটে, পাতা গজায়?
বহুবার চেষ্টারত ছিলাম মেঘ সরাতে-
কিন্তু অতিবৃষ্টি সব ধুয়ে দিয়ে গেছে,
বানের জলে ভেসে গেছে সব -
ডুবে গেছে জলের অতলে।
আমি শুধু একটা ভেলার উপর আশ্রয় নিয়ে
বসে ছিলাম, আর অপেক্ষায় ছিলাম
ভেসে যাবার। আমিও পরে ভেসে গেছি-
ভেসে যাচ্ছি।
(২৭ মার্চ ২০১৫, ধানমন্ডি ৩২)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






