হাইগ্গা এখনো বদনার ব্যবহার করো
হে নাদান, তাও্ আবার হাই কমোড না
লেটকা কমোডে। নিচে তাকাইলে
একটাই রং দেখ ‘হলুদ’; মাগার
সাত রংয়ের দেখা কই পাও এতো?
ঘরে কি ভাত আছে
চাইল আছে
এই মাসের বাসা ভাড়া
অফিসের লুইচ্চা কলিগের সুড়সুড়ি-
কি উপভোগ করো তুমি?
যদি উত্তর হয় 'না'
এক কথায়
তবে আমরিকার উচ্ছাসে তোমার
কি আসে যায়? তুমি বোঝ কি-
কাকে বলে সমাজ প্রগতি?
মনে রেখাে-
শুধু ল্যাংটা হওয়াই মুক্ত মনা নয়,
যে সমলিঙ্গে সুখ পায়
সে জানে-
অধিকার কি করে বুঝে নিতে হয়,
লড়ে নিতে হয়।
তারে তারটা নিয়া থাকতে দাও
তুমি তোমার পাতিলার খবরটা
ঠিকঠাক লও।
সে যাই হোক-
তোমরাতো আবার বালেস্বর বাল
হরিদাস পাল-
আমার কথার আর কি দিবা দাম?
(২৭ জুন ২০১৫, পল্টন)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


