ওই সব নীল শাড়ীর দিকে তাকানোর
সময় কোথায়? রাজপথ উত্তপ্ত,
কন্ঠ ক্রোধে তীব্র থেকে তীব্রতর হচ্ছে।
পারলে গলায় বাজপাখিসম আওয়াজ নিয়ে
মিছিলে এসো, চিৎকার করে সেখানেই না হয়
বলে দিবো মনের কথা। মিছিলে প্রেমের কথাও থাকে
সেটা লুফে নিতে হয়, যদি সে কথা হৃদয় ছোঁয়।
যদি পারো পরে এসো সাদা শাড়ি -
রক্তে ভিজিয়ে দিবো পাড়। সাথে সাহস রেখো বুকে-
বাকিটা পথ মিছিল এগিয়ে নেবার।.
(১৫ জুলাই ২০১৫, পল্টন)
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৫ রাত ১২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




