বড় বড় বিল্ডিংয়ের দাপটে
আকাশ এখন আর দেখা যায় না।
অসভ্য বিল্ডার্স গড়ে তোলে বহুতল ভবন
বস্তিগুলো আগুনে পোড়ে অথবা যেখানে সবুজ
সেখানে শুনি বিকট ড্রিলের শব্দ-
অসভ্যতার মিনারের খুঁটি তারা গেড়েই চলে।
হঠাৎ-
শহরের বুকে চারা গাছ জন্ম নেয়
শুরুতেই ওরা চারাগাছটি মেরে ফেলতে চায়,
বোঝেনা গাছটি বড় হলে ছায়া দিবে।
শোন;
তোমরা তাকে বেড়ে উঠতে দাও….
শহরের বাকি গাছগুলোতো মৃত্যু পথযাত্রি।
(১৫ আগস্ট ২০১৫, পল্টন)
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১০:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



