এখনও বয়স হইনি একটি কবিতা লেখার,
শত্রুর মুখোমুখি দাঁড়াবার; অথচ
ওদিকে প্রস্তুত জমিদারের বরকন্দাজ।
বয়স হয়নি বলে ফুল ছোঁয়াতে পারিনি
প্রেয়সীর উলঙ্গ পিঠে। তবু সে উন্মুক্ত ময়দানে;
প্রতি সপ্তার শেষ রাতে
ফুল নয়, কারা যেনো কুকুরের ন্যায়
কামড় বসায়, তারপরে-
পালায় সূর্য উঠলে।
আমার আজো বয়স হয়নি-
বলে দেবার সব থেকে সত্য যে কথা,
ব্যাথা
ব্যাথা-
সে ব্যাথা শুনতে কি পাও?
বলতে কি পারো-
কখন সময় আসবে
হাওয়া ভাসবে-
সুন্দরের
প্রেমের
বজ্রের হুংকারের?
কখনইবা আবার সবাই বলবে-
হয়েছে চলো; এবার খেলি
স্বপ্নের জলকেলি।
(১৯ আগস্ট ২০১৫, পল্টন)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


