এতো বিস্তির্ণ শ্বশান ঘাট আগে দেখিনি....!
গুমোট, হাহাকারে ঘেরা চারপাশ,
শহুরে বিকেল হালকা মেঘমেখে
আমার কাঁপা ঠোঁটে পোড়ে। গাড়িগুলো ছুঁটছে গন্তব্যে-
সবারই তাড়া আছে, অথচ আমি অনবরত পুড়েই যাচ্ছি
আমার স্মৃতিদের। এসবের মাঝে-
কে যেনো হঠাৎ হঠাৎ চোখটা ভারি করে তোলে।
আমি তার মুখ মনে করতে পারি না...
(০৩ সেপ্টেম্বর ২০১৫, পল্টন)
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



