পা চাটা চাকুরে দিনভর গোলামীর
সনদ লেখে আর মুক্তির যোদ্ধা হয়ে যায়
রাতারাতি ভয়ানক সন্ত্রাসী। সবুজ বনে কতো কতো
রক্ত জবা ছাড়ায় ছিটায় ঘুমায়-
বিলবোর্ডের নর্তকীর ডাকে সেই
খোঁজ কে রাখে? প্রেমিক যোদ্ধা হন্তারকের ন্যায়
মানুষের মাঝে পালায়-
আর প্রেমিকা স্বপ্ন বুনে নতুন কোনো
রক্ত জবার আগমনে।
গোটা বিশ্ব যেনো এক শরণার্থী শিবির-
এখানে সবাই ভাসে; ভেসে ভেসে এক কূলে ভিড়লে
পেছন ফিরে দেখে আরেক কূল ভাঙে;
এভাবেই চলছে মানুষের দিনালিপি।
ওহ সভ্যতা তুমি আজ নরকে সব স্বাদ
পেট ভরে খাইয়ে দিচ্ছো। পুরোটা পেট
হাহাকারে ভরা….. আহ…………!
(০৭ সেপ্টেম্বর ২০১৫, পল্টন)
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


