চলমান বাসে-
বিপরীতে বসে থাকা একা তরুনীর চোখ দেখি,
চোখে চোখে কথা বলি। বলি তাকে এমন ভূতুড়ে রাতে-
ওভাবে যেও না একা, ওরা ক্ষুধার্ত।
তরুনীও উত্তর দেয়, চোখে চোখে।
বলে ওঠে-
যুবক, আমাকেতো খেয়ে আটি ভেবে রেখে যেতে পারে
কিন্তু তোমাকে? তুমিও যুবক, একা চলো না।
তারপরে মাঝপথে নেমে পড়ি,
অন্ধকার সরুপথে কোনো কিছু দেখা যায় না, শুধু
চোখের সামনে ধারালো কি যেনো চকচক করে ওঠে;
খুব তীব্র তীক্ষ্ণ কিনকিন শব্দে কানটা বন্ধ হয়ে আসে,
গা শিরশির করে, ভাবি তরুনীর সে চোখের কথা।
অবশ্য পরে বুঝি,
খুনের ঈদের এমন রাতে ওটা ছিলো দৃষ্টভ্রম।
(৩১ অক্টোবর ২০১৫, কারওয়ান বাজার/পল্টন)
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



