somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবনত মস্তক……..

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘আমি আসলে প্রচুর বাংলা সিনেমা দেখি। ভারতীয় বাংলা সিনেমা আমার একটু বেশি ভালো লাগে। সেখানে নায়কদের ফাইটিং দেখতে দেখতে আমি অনেকগুলো মস্তানকে এক সাথে হ্যান্ডেল করা শিখে ফেলেছি। প্রতি রাতে আমি একটা বাংলাদেশের আর একটা কোলকাতার সিনেমা দেখি। আমার সব সময় মনে হতো নায়ক একা সবাইকে এভাবে চ্যাঙধোলা করতে পারলে আমি কেনো নয়? সে লক্ষেই সিনেমা দেখা শেষে ফ্যানের সাথে দড়ি বেঁধে বালিশ ঝুলিয়ে দেই, তারপর প্রচুর ঘুসাই। এছাড়া, আমার পেট অনেক বেড়ে গেছে, পৌরসভার পানির ট্যাংকিটার মতো। তাই পেট কমাতে প্রতিদিন নিজে নিজে ব্যায়াম করি, বেলি মারি পুশ আপ মারি। সে সুত্রে আমার মাসেলও একটু শক্ত হয়েছে, যা আমার সফলতার রহস্য’। নিজের বীরত্বের কথা টিভি চ্যানেলকে বলছিলো মিয়া ইখতিয়ার উদ্দিন ঠিক এভাবেই এবং সে সব কিছু স্পষ্ট দেখছিলো। তার মুখে ছিলো উঁচু পবর্ত জয়ের হাসি।

ছোট্ট এ গল্পের এ পর্যন্ত ঠিক ছিলো, কিন্তু মায়ের চড় খেয়ে ঘুম ভাঙলে ইখতিয়ার উদ্দিন আফসোস করে এই ভেবে, প্রতিদিন স্কুলে যাওয়ার পথে সোনলী জুট মিলের পাশে মিশন পাড়া হাই স্কুলের রাস্তার তাল গাছের নিচে যে ইতরগুলোকে প্রতিদিন দেখে পাড়ার সকলে এবং সে, তাদের কেবল স্বপ্নেই মারা সম্ভব অথবা সিনেমায়। এছাড়া এটি একেবারেই অবাস্তব রুপ কথার মতোই অসম্ভব একটি বিষয়, যা তার পক্ষে কোনভাবেই বাস্তবায়ন সম্ভব নয়। তাই আজ আবারো মাথা নিচু করে যাওয়া ছাড়া তার আর উপায় নাই। কিন্তু এই মাথা নিচু করে চলা তার আর ভালো লাগে না, একেবারেই না। তবু কিচ্ছু করার নাই। সে ওভাবেই স্কুলে যায়।

তারপর আর কি, ওই রাত হয়। রাত হলে ভাবতে ভাবতে সে আবার ঘুমায়, স্বপ্ন দেখে, একই স্বপ্ন, প্রতিরাতে। সকালে আবার চড় খায়। আবার মাথা নিচু করে স্কুলে যায়। আর রুটিন মাফিক সকাল সাড়ে এগারোটা বাজলে, মস্তানগুলো মিয়া ইখতিয়ার উদ্দিনের চাইতে দুই ক্লাস বড় শ্যামা চক্রবর্তী- যার ছিলো কোমর ছাড়িয়ে যাওয়া চুল, গায়ে ফেয়ার এন্ড লাভলির গন্ধ আর চোখের নিচে গাঢ় করে দেয়া দেড় ইঞ্চি কাজল, তাকে অনবরত শিষ মেরে যায়। মিয়া ইখতিয়ার উদ্দিন মেয়েটির জন্য কিছুই করতে পারে না। শুধু মনে মনে বলে, ‘একবার খালি দেব হইয়া লই’। মিয়া ইখতিয়ার উদ্দিন হিরো হইতে পারে না। রাত হলে সে আবার ঘুমায়. স্বপ্ন দেখে, একই স্বপ্ন, প্রতিরাতে। সকালে আবার চড় খায়। আবার মাথা নিচু করে স্কুলে যায়।

(২৮ নভেম্বর ২০১৫, পল্টন)



সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১:১৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য

লিখেছেন চারাগাছ, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০০




গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য


সময়টা যেন হুট করেই থমকে যায়, যখন ইথারে ভেসে আসে সেই অতিপ্রাকৃত সুরের মূর্ছনা। চোখ বন্ধ করলেই মনের ক্যানভাসে... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

×