হ্যালোজেনের শহরে এলইডি এলে
আলোয় আলোয় আলোয় পরিপূর্ণ রাজপথ।
তবু হারালাম, নাম নেই বলে।
দক্ষিণ আকাশে খেলতে থাকা
কবুতরের ডানারা সব যদি নিভিয়ে দিতো
জ্বলতে থাকা বিষাদের লেলিহান শিখা,
ফিরিয়ে দিতো শৈশবের বাপ-বেটার ঈদের মেলা ।
তবে আমি সত্যিই ঘুমাতাম, বাবার কোলে।
এদিকে আমার না-ঘুমের বয়স বাড়ে
ওদিকে বাবার চুলে আরো চুন পড়ে,
সাদা হয় আরো সাদা।
ক্লান্তিতে সিঁড়ি ভাঙে,
বয়স বাড়ে
বয়স বাড়ে
বাবার শুধু বয়স বাড়ে-
পেছনে ফেলে রেখে হাজার বছর।
হয়তো-
মায়ের শাড়িও একদিন ভাসিয়ে দিবে ক্লান্তির সেই চুনের নহর।
আমি এবার ঘুমাবোই....
(০২ মার্চ ২০১৬, পল্টন)
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৬ রাত ১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


