এই তো আমি.. এখানে..এই গারদের পিছনে । আমার দেহ এবং আত্মা বন্দি এই সুনসান আঁধারে । আশেপাশে কেউ নেই । ওরা আমাকে খেতে দেই কিন্তু আমি কাউকে দেখতে পাই না ।আমি জেগে উঠি... ঘন্টার পর ঘন্টা কাঁদতে থাকি...সাহায্য চাই..কিন্তু আমার কথা শুনার কেউ নেই ।
আমার এই অবস্থা সম্পূ্র্ণ অকারণে । এই পৃথিবীতে কাকতালীয় কত কিছুই না ঘটে... কোনোটা শুভ অর্থে কোনোটা বা অশুভ । আমার মত স্বপ্নবাজ মানুষেরা সবসময় ভাবে অজানা কোনো জাদুর ছড়ির স্পর্শে জীবনটা আলোকিত হয়ে উঠবে । আমার জীবনেও কাকতালীয় ঘটনা ঘটল কিন্তু একদম আমার ধারণার উল্টোটা ।
ছেলেটাকে সবাই ডাকে কানকাটা সেলিম । ওর কানে একটা সুদৃশ্য দুল ঝুলতে দেখেছি..অর্থাৎ ওর কানে ফুটো আছে । এজন্য ওকে কানকাটা ডাকা হবে কেন আমি ভেবে পাইনি । কোনো এক অদ্ভুত কারণে আমাকে দেখলেই ওর মুখে গালিগালাজের তুবড়ি ফুটে... প্রথমে মৌখিক ছিল... তারপর ধীরে ধীরে তা দৈহিক হয়ে দাড়ালো । তবে আমার মত বৃক্ষ মানবের এসব ব্যপার মনিয়ে নিতে তেমন অসুবিধা হচ্ছিল না । দিন তো চলে যাচ্ছিল ।
হঠাৎ একদিন ডেরায় ফিরেয় মনে হলো আমি অন্য কোথাও চলে এসেছি । বইগুলো সব সুন্দর করে টেবিলে সাজানো, বিছানাটা টানটান...আর এত কষ্ট করে আগোছালো করা আমার আলনাটাও গোছানো... একি কান্ড !!!! কোথায় যেন একটা চেনা সুর বাজছে...বাতাসে যেন একটা অতি পরিচিত গন্ধ । মা... এই উজবুক ছেলেটার প্রায় ১ মাস কোনো খবর না পেয়ে অস্থির হয়ে উঠেছিল...তাই নিজেই উপস্থিত হয়েছে এখানে । এই সেই মানবী যাঁর আঁচলে বাঁধা পড়ে আছে আমার আশৈশব । এই একমাত্র ব্যক্তি যাঁর কাছে আমি বিশেষ কেউ ।
(চলবে)
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


