আমি এই ব্লগে লেখক নতুন হলেও অনেক দিনের পুরনো পাঠক। পড়তে যেয়ে বিরক্তি লাগলে নতুন হিসাবে খ্মা প্রার্থনা করছি। আমি মালয়েশিয়াতে ইউনিভার্সিটিতে পড়াশুনা করি। আমরা কয়েক বন্ধু মিলে এক ফ্লাটে থাকি। একদিন রাতে আমি রুই মাছের ডিম রান্না করেছি, সকালে তা কিছুটা শক্ত হয়ে গেছে। আমার এক বন্ধু সকালে খেতে যেয়ে তা শক্ত দেখে বলে আমি এক নতুন খাবার তৈরি করছি। কি খাবার জিগ্গেস করলে বলে আগে রান্না করি তারপর শুনিস কি নাম। সে রুই মাছের ডিম প্রথমে মষলা পেষার যাতা দিয়ে পিষে নরম করে ঝাল, পিয়াজ ও তেল দিয়ে কিছুটা ভেজে তারমধ্যে মুরগির ডিম ভেজ্গে বেশ কিছু সময় নেড়ে তারমধ্যে টমেটো, ধনেপাতা দিয়ে ভাল করে মিশিয়ে তার উপর ভাত দিয়ে ভাল করে নেড়েচেড়ে ভেজে সুন্দর একটা খাবার তৈরি করল। যখন জিগ্গেস করা হল এর নাম কি তখন সে কোন কিছু না ভেবেই উত্তর দিল পুদুম। জীবনে অনেক খাবারের নাম শুনেছি কিন্তু এই খাবারের নাম কখনো শুনিনি। তাই আমরা কেউ আর হাসি চেপে রাখতে পারলাম না। হাসতে থাকলাম যতক্খন না পেট ব্যাথা শুরু করল। নাম যাই হোক না কেন খেতে কিন্তু খারাপ লাগেনি। বন্ধুরা, আপনারাও এই ফর্মুলা টেষ্ট করে দেখতে পারেন।
২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি (FIFA World Cup 2026 Round of 32 schedule)
বাংলাদেশ সময় অনুযায়ীবিশ্বকাপের নকআউট পর্বের ফিক্সচার (World Cup knockout fixtures Bangladesh time) নিচে দেওয়া হলো:
২৮ জুন... ...বাকিটুকু পড়ুন
ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন
এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন
বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন
২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই
এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন
আহা! ছবি।
কত দিন হয়ে গেলো....................
এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................
ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।
আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।
---------------------------------------------------







অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।