ট্রেনে এক লোককে ধরে সবাই পিটুনি দিচ্ছিলো । নিতান্তই বুড়ো মানুষ বলে আমার একটু দয়া হলো । ভীড় ঠেলে একটু উঁচু গলায় বলে উঠলাম, আরে ভাই হচ্ছেটা কী?
ঘাড়তেড়া যুবক গুলো হৈচৈ করে ওঠলো । পারলে আমাকেও কয়েক ঘা দেয় আর কি । তো যাই হোক আর কথা বাড়ানোর সাহস পেলাম না । এরই মধ্যে হট্টগোল প্রত্যক্ষ করে পুলিশ এসে হাজির ।
এই হচ্ছেটা কি? এ চোর না ডাকাত?
চোরও না ডাকাতও না; এ হচ্ছে বদমাশ ।
কি করেছে?
এই যে মহিলাটিকে দেখতে পাচ্ছেন, ওনাকে কামড়িয়েছে।
মশকরা করেন না?
এবার বুড়ো লোক রক্তমাখা থুথু ফেলতে ফেলতে বলতে লাগলো । আরে ভাই আমার কি দোষ , ঐ বগিতে লেখা ছিলো "মহিলা কামরা" ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




