somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অ্যান্টিকিথেরা মেকানিজম

১৬ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বের সবচেয়ে পুরোনো কম্পিউটার হিসেবে পরিচিত ‘অ্যান্টিকিথেরা মেকানিজম’-এর রহস্যভেদ করতে কাজ শুরু করেছে আন্তর্জাতিক গবেষকদের একটি দল। এক খবরে গার্ডিয়ান জানিয়েছে, দুই হাজার বছর আগে তৈরি ‘অ্যান্টিকিথেরা মেকানিজম’ প্রযুক্তি বিশ্বে একটি ধাঁধা হয়ে রয়েছে। ইতিহাস ও কাজের বিবেচনায় এই ডিভাইসটি লিওনার্দো দ্য ভিঞ্চির মোনালিসার চেয়েও মূল্যবান। গবেষকেরা ধারণা করছেন, প্রাচীন এই কম্পিউটারটির রহস্যভেদ করতে পারলে প্রযুক্তির প্রাচীন ইতিহাস জানা যাবে।
কম্পিউটারের সাহায্যে ছবি বিশ্লেষণ করে অ্যান্টিকিথেরা মেকানিজম বিষয়ে কাজ করছেন গবেষকেরা। ডিভাইসটির বিভিন্ন পাশ থেকে তোলা তিন হাজার এক্স-রে ছবি বিশ্লেষণ করে সম্প্রতি ডিভাইসটির একটি ডিজিটাল সংস্করণ দাঁড় করিয়েছেন। গবেষক ফ্রিত জানিয়েছেন, এটা সম্পূর্ণ আলাদা একটি জগত্। এই ডিভাইসটি ছিল অসাধারণ, এই ধরনের ডিভাইস এখন পর্যন্ত একটিই খুঁজে পাওয়া গেছে।

প্রাচীন গ্রিসের লোকেরা গ্রহ-নক্ষত্রের প্রতি তীক্ষ্য নজর রাখতেন। তাদের গতিবিধি লক্ষ্য করতেন। অর্থাৎ তাঁরা জ্যোতির্বিদ্যা চর্চায় অনেক দূর এগিয়েছিলেন। গ্রহ-নক্ষত্রের আবর্তনের সূক্ষ্ম হিসাব রাখতে তাঁরা অ্যান্টিকিথেরা মেকানিজম নামের যন্ত্রটি ব্যবহার করতেন। তবে এই যন্ত্রটির উদ্ভাবক কে বা কারা সে তথ্য এখনো উদঘাটন করা সম্ভব হয়নি। গ্রিসের দক্ষিণ উপকূলীয় অঞ্চল অ্যান্টিকিথেরা দ্বীপের কাছে সাগরে ডুবে থাকা হাজার বছরের পুরোনো রোমান জাহাজ থেকে এটি উদ্ধার করা হয়েছিল। ১৯০১ সালে এটি উদ্ধারের পর প্রায় কয়েক দশক এর ব্যবহার সম্পর্কে গবেষকেরা কোনোকিছু নিশ্চিতভাবে বলতে পারছিলেন না। ১৯৫৯ সালে ব্রিটিশ ইতিহাসবিদ ডেরেক প্রাইস একে গ্রহ-নক্ষত্রের অবস্থান নির্ণয়ের যন্ত্র হিসেবে আখ্যায়িত করেন। বর্তমানে ডিজিটাল মডেলে তৈরির সময় গবেষকেরা ২৭টি গিয়ার ব্যবহার করেছেন তবে মূল ডিভাইসটিতে ৫০-৬০টি গিয়ার ছিল বলে ধারণা করছেন তাঁরা। যন্ত্রটির মধ্যে ব্যবহূত ছোট ছোট যন্ত্রাংশ আর এর জটিল কাজের জন্য এটি বিখ্যাত। একটি এল আকৃতির হাতলের সাহায্যে একটি তারিখ নির্দিষ্ট করা হলে যন্ত্রটি সঙ্গে সঙ্গে ওই তারিখের গ্রহ-নক্ষত্রের অবস্থান নির্ণয় করতে পারত। এই মেশিনের ছিল তিনটি ডায়াল, এই ডায়ালগুলোর সাহায্যে যথাক্রমে ৩৬৫ দিনের ক্যালেন্ডার, ২৩৫ মাসের মেটোনিক সার্কেল ও সারোস সার্কেলে গ্রহের অবস্থান জানা যেত। যা বর্তমানে কম্পিউটারের মাধ্যমে করা হয়। ঘড়ির কার্যক্রমের সঙ্গেও এর মিল রয়েছে। তাই একে পৃথিবীর প্রাচীনতম কম্পিউটার বলে অভিহিত করা হয়ে থাকে।
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:০৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×