বাংলাদেশের বিতর্কিত ও নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন তার দু’টো পোষা বিড়ালকে দেখতে উদ্বিগ্ন হয়ে আছেন। তসলিমা নাসরিন বর্তমানে সুইডেনে রয়েছেন আর পোষা দু’টো বিড়াল আছে কলকাতায়। সুইডেন থেকে বার বার টেলিফোন করে জানতে চাইছেন তার বিড়ালের খবর| এছাড়া তিনি নিজেও খুব তাড়াতাড়ি কলকাতায় ফিরতে চান বলে জনিয়েছেন । সংবাদ মাধ্যমকে সুইডেন থেকে তসলিমা নাসরিন বলেন, কলকাতাকেই তিনি নিজের শহর মনে করেন, যেখানে রয়েছেন তার বন্ধু-বান্ধব,লাইব্রেরি ভর্তি বই,অন্যান্য জিনিসপএ। এছাড়া প্রায় এক কাপড়ে তাকে কলকাতা ছাড়তে হয়েছিল বলেও জানান।
সংবাদ মাধ্যমকে তসলিমা আরো জানান, নিজের বাড়ী (কলকাতা) ছেড়ে তিনি কাজে মনোনিবেশ করতে পারছেন না তবে তসলিমার এ আগ্রহে কলকাতার স্বরাষ্ট্রমন্ত্রনালয় মনে করে,পরিস্খিতি এখন কিছুটা হলেও ঠান্ডা হয়েছে । তাই এবার তাকে কলকাতায় পা রাখতে দেওয়া যেতে পারে। সুইডেন থেকে অনেক কাঠখড় পুরিয়েছেন মসলিমা । অবশেষে সেই অনুমতি হয়ত পেয়েই যাবেন তিনি ।যদি অনুমতি পান তাহলে আগস্টেই কলকাতায় ফিরতে চান তসলিমা নাসরিন।
উল্লেখ্য যে , ২০০২সালে,তার আত্নজীবনীর দ্বিতীয় খন্ড‘দ্বিখন্ডিত’ বইটিতে ইসলাম সর্ম্পকে বিরুপ মন্তব্য থাকায় কলকাতা প্রশাসন ২০০৩ সালে তার ওই লেখা বইটি নিষিদ্ব করে ।এবং তাকে অজ্ঞাতবাসে নিয়ে যায়। এরপর চিকিৎসার কথা বলে তাকে সুইডেনে পাটিয়ে দেওয়া হয়। এবং কলকাতায় ফিরতে তসলিমা নাসরিনকে নিষেধ করা হয়। এরপর থেকে তিনি সুইডেনেই আছেন।
আলোচিত ব্লগ
ব্যাস্ততম শহরে এক ছুটির দিন
নিউ ইয়র্ক দুনিয়ার অন্যতম ব্যাস্ততম শহর। বলা হয় The City that never sleeps! এরই মাঝে এবার মিলে গেলো এক ছুটির দিনে পিকনিকে যাওয়ার সুযোগ। শহরের সীমানা ছেড়ে প্রায়... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৯

সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক... ...বাকিটুকু পড়ুন
রাষ্ট্রভাষা নিয়ে জিন্নাহর বক্তব্য। কিছু গুরুত্বপূর্ণ কথা।

জিন্নাহর সেই ভাষণ
সম্প্রতি দেখা যাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে জিন্নাহর একটি বক্তব্য যাতে দাবী করা হচ্ছে তিনি নাকি আমাদের ওপর উর্দু যেভাবে চাপিয়ে দেয়া হয়েছে বলে এতকাল “প্রচার”... ...বাকিটুকু পড়ুন
গালিব সাহেব, মিথ্যারও তো একটু সামাজিক মর্যাদা আছে!

মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”
গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।... ...বাকিটুকু পড়ুন
লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।