somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিরিশিরি ভ্রমণঃএর অবস্থান বাংলার মাটি তেই!

১৪ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রকৃতিকে এত ভালোবাসি যে শত ব্যাস্ততার মাঝে একটু সময় পেলেই খুজতে শুরু করি নতুন কোনও স্বর্গ ৷ তেমনি ই খুজতে খুজতে চোখে পরলো বিরিশিরির চিনা মাটির পাহাড় ৷ প্রথম দেখাতে কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলাম এই সৌন্দর্য কি সত্যিই বাংলার মাটিতে!!
মাত্র ২০ মিনিটের মধ্যে বিস্তারিত তথ্য যোগাড় করে ফেসবুক এ ইভেন্ট ক্রিয়েট করলাম ৷ ২ দিনেই ১৪ গোয়িং ,মনটা খুব চাঙা ৷
৯ এপ্রিল যাওয়ার দিন মাত্র ৪ জন যাবে!!! এতক্ষন তো করলাম বকবক,এবার আসি মুল কথায় ৷
ঢাকা শহর থেকে প্রায় ১৭০ কিমি দুরে অবস্থিত নেত্রকোনার বিরিশিরি-বিজয়পুর ৷ প্রকৃতিতে ভরপুর এই বিরিশিরি ৷ ভারতের পাহাড় থেকে আসা সমেস্বরী নদী বিরিশিরির রুপযৌবনে যেনো পাল লাগিয়েছে ৷ ক্ষুদ্র-নৃগোষ্ঠী দের নিয়ে বাংলাদেশের ২ টি কালচারাল একাডেমির একটি এই বিরিশিরি তেই ৷ মন জুড়ানোর মত আছে আরও অনেক কিছু ৷ সমেস্বরীতে গোসল না করলে হয়তো বিরিশিরির স্বর্গের অনেকটাই মিস করে বসবেন ৷ অন্যান্য ব্লগারদের ভাষ্য মতে রাস্তা যতটা খারাপ হওয়ার কথা ছিলো ততটা খারাপ আমার কাছে লাগেনি ৷ হাতে ২ দিন সময় থাকলে দলবল নিয়ে বেড়িয়ে পরতে পারেন ৷ তবে বর্ষা বা শীত এ যাবেন,আর না হয় তপ্ত রোদের মধ্যে জ্বলতে হবে যেরকম টা আমরা জ্বলেছি ৷ এফ এম রেডিওর ডর অনুষ্ঠানে বিরিশিরির সমেস্বরীর পার কে নিয়ে ভুতুড়ে কিছু কথা বলেছেন,সেরকম কিছুই আমাদের সাথে হয়নি,হলে হয়তোবা ভালোই হতো ৷ যারা ভুত প্রেমী তাদের জন্যও বিরিশিরি তে কিছু আছে তাহলে ৷

দর্শনীয় স্থানঃ বিরিশিরি কালচারাল একাডেমী , কমলা দিগী,বিজয়পুর সিমান্ত ফাঁড়ি ,বিজয়পুর চিনামাটির পাহাড় , রানীখং মিশন ৷ হাতে সময় থাকলে ঘুরে আসতে পারেন লেঙ্গুরা ও ৷
সব গুলো যায়গা ঘুরে আসতে হলে সমেস্বরী পার হয়ে হোন্ডা ভাড়া নিবেন , ৪০০-৫০০ টাকা নিবে (১ টি হোন্ডাতে চালক সহ ৩ জন) ৷
একজন ভালো স্থানীয় হোন্ডা ড্রাইভার এর নাম্বার দিলাম ৷
ইমনঃ 01872 039162

কিভাবে যাবেনঃঢাকার মহাখালী থেকে প্রতি ঘন্টায় ঘন্টায় বাস ছেড়ে যায়,ভাড়া ২৫০-৩০০ টাকা ৷ তবে ময়মনসিংহ পর্যন্ত গিয়ে সেখান থেকে সিএনজি করে গেলেই ভালো ৷(প্রতিজন ১৫০ টাকা)

কোথায় থাকবেনঃ Ymca অথবা Ywca হোটেল গুলো ভালো,একটি সিংগেল রুম ৩০০ করে নিবে ৷ অথবা স্বর্না গেস্ট হাউজ,গুলশান হোটেল গুলো ও ভালো ৷

অনেক হয়েছে এবার কিছু ছবি দেখি আসেনঃ




হোন্ডা ড্রাইভার ইমন



কিছু ভুল লিখে থাকলে ক্ষমা করে দিবেন ৷
ধন্যবাদ সবাইকে
আমার কাপ্তাই ভ্রমন পোস্ট
আমার বান্দরবন ভ্রমন পোস্ট
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৬
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আহলে হাদিস একটি সুনিশ্চিত পথভ্রষ্ট ও জাহান্নামী দল

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ৮:৫৮




সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতাম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে তাঁর পথ... ...বাকিটুকু পড়ুন

কেন বিচার পাওয়ার আগেই মৃত্যু হলো সাইকো সম্রাটের ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ১১:৩৪


সাভার থানা থেকে মাত্র একশো গজ দূরে, পাশে সরকারি কলেজ, দূরে সেনা ক্যাম্প, চারদিকে মানুষের ব্যস্ততা: এই পরিচিত পরিবেশের মাঝে একটা পরিত্যক্ত ভবন ছিল, যেখানে আলো পৌঁছাত না।... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×