somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোহিঙ্গা সমস্যা-আমি কি ভাবছি............

১৮ ই জুন, ২০১২ রাত ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছি সংবাদ,ফেসবুক সব জায়গায় রোহিঙ্গারা একটা বড় শিরোনাম দখল করে রেখেছে।তাদের উপর নিজভূমে চলছে নির্যাতন,আর পালিয়ে আসা পরভূমে তারা অবাঞ্ছিত।সত্যিকার অর্থেই মর্মস্পর্শী ব্যাপার।দেশের মিডিয়া,মানবাধিকার সংগঠন,বিদেশি বন্ধু সবার আবেদন অগ্রাহ্য করে সরকার তাদের বাংলাদেশ ভূখণ্ডে ঢুকতে বাধা দিচ্ছে।একজন সচেতন মানুষ হিসেবে আমার বিবেক ও তাতে সায় দেয়না।কিন্তু কিছুটা পড়াশুনা ও চিন্তাশক্তি কাজে লাগিয়ে আমি যা বুঝতে পেরেছি,আজ সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই।
প্রথমেই রোহিঙ্গাদের ইতিহাস একনজর দেখে নেওয়া যাক।
রোহিঙ্গা জনগোষ্ঠী পশ্চিম মায়ানমারের আরাকান রাজ্যের একটি উলেখযোগ্য নৃতাত্ত্বিক জনগোষ্ঠী। এরা ইসলাম ধর্মে দীক্ষিত। রোহিঙ্গাদের আলাদা ভাষা থাকলেও অধিকাংশই বাংলা ভাষায় কথা বলে। মায়ানমারের আকিয়াব, রেথেডাং, বুথিডাং এলাকায় এদের বাস। মায়ানমার ছাড়াও ৫ লক্ষের অধিক রোহিঙ্গা বাংলাদেশে বাস করে বলে ধারনা করা হয়।
রোহিঙ্গা কারা??
বর্তমান মিয়ানমারের রোহিং (আরাকানের পুরনো নাম) এলাকায় এ জনগোষ্ঠীর বসবাস। ইতিহাস ও ভূগোল বলছে, রাখাইন প্রদেশের উত্তর অংশে বাঙালি, পার্সিয়ান, তুর্কি, মোগল, আরবীয় ও পাঠানরা বঙ্গোপসাগরের উপকূল বরাবর বসতি স্থাপন করেছে। তাদের কথ্য ভাষায় চট্টগ্রামের স্থানীয় উচ্চারণের প্রভাব রয়েছে। উর্দু, হিন্দি, আরবি শব্দও রয়েছে। রাখাইনে দুটি সম্প্রদায়ের বসবাস মগ ও রোহিঙ্গা। মগের মুল্লুক কথাটি বাংলাদেশে পরিচিত। দস্যুবৃত্তির কারণেই এমন নাম হয়েছে তাদের। এক সময় তাদের দৌরাত্ম্য ঢাকা পর্যন্ত পৌঁছেছিল। মোগলরা তাদের তাড়া করে জঙ্গলে ফেরত পাঠায়।
রোহিঙ্গাদের সম্পর্কে একটি প্রচলিত গল্প রয়েছে এভাবে_ সপ্তদশ শতাব্দীতে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া একটি জাহাজ থেকে বেঁচে যাওয়া লোকজন উপকূলে আশ্রয় নিয়ে বলেন, আল্লাহর রহমে বেঁচে গেছি। এই রহম থেকেই এসেছে রোহিঙ্গা। তবে এটা নিছকই কাহিনী। ইতিহাস এ ধরনের কোনো সাক্ষ্য দেয় না।
তবে ইতিহাস এটা জানায় যে, ১৭৮৪ সাল পর্যন্ত ২২ হাজার বর্গমাইল আয়তনের রোহিঙ্গা স্বাধীন রাজ্য ছিল। মিয়ানমারের রাজা বোদাওফায়া এ রাজ্য দখল করার পর বৌদ্ধ আধিপত্য শুরু হয়।
এক সময়ে ব্রিটিশদের দখলে আসে এ ভূখণ্ড। তখন বড় ধরনের ভুল করে তারা এবং এটা ইচ্ছাকৃত কিনা, সে প্রশ্ন জ্বলন্ত। আমাদের 'প্রাক্তন প্রভুরা' মিয়ানমারের ১৩৯টি জাতিগোষ্ঠীর তালিকা প্রস্তুত করে। কিন্তু তার মধ্যে রোহিঙ্গাদের নাম অন্তর্ভুক্ত ছিল না। এ ধরনের কত যে গোলমাল করে গেছে ব্রিটিশরা!
১৯৪৮ সালের ৪ জানুয়ারি মিয়ানমার স্বাধীনতা অর্জন করে এবং বহুদলীয় গণতন্ত্রের পথে যাত্রা শুরু হয়। সে সময়ে পার্লামেন্টে রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব ছিল। এ জনগোষ্ঠীর কয়েকজন পদস্থ সরকারি দায়িত্বও পালন করেন। কিন্তু ১৯৬২ সালে জেনারেল নে উইন সামরিক অভ্যুত্থান ঘটিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করলে মিয়ানমারের যাত্রাপথ ভিন্ন খাতে প্রবাহিত হতে শুরু করে। রোহিঙ্গাদের জন্য শুরু হয় দুর্ভোগের নতুন অধ্যায়। সামরিক জান্তা তাদের বিদেশি হিসেবে চিহ্নিত করে। তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হয়। ভোটাধিকার কেড়ে নেওয়া হয়। ধর্মীয়ভাবেও অত্যাচার করা হতে থাকে। নামাজ আদায়ে বাধা দেওয়া হয়। হত্যা-ধর্ষণ হয়ে পড়ে নিয়মিত ঘটনা। সম্পত্তি জোর করে কেড়ে নেওয়া হয়। বাধ্যতামূলক শ্রমে নিয়োজিত করা হতে থাকে। তাদের শিক্ষা-স্বাস্থ্যসেবার সুযোগ নেই। বিয়ে করার অনুমতি নেই। সন্তান হলে নিবন্ধন নেই। জাতিগত পরিচয় প্রকাশ করতে দেওয়া হয় না। সংখ্যা যাতে না বাড়ে, সে জন্য আরোপিত হয় একের পর এক বিধিনিষেধ।
মিয়ানমারের মূল ভূখণ্ডের অনেকের কাছেই রোহিঙ্গা জনগোষ্ঠী 'কালা' নামে পরিচিত। বাঙালিদেরও তারা 'কালা' বলে। ভারতীয়দেরও একই পরিচিতি। এ পরিচয়ে প্রকাশ পায় সীমাহীন ঘৃণা।
এরপরে আসি মানবাধিকারের,গনতন্ত্রের একজন মানসকন্যার কথায়।তাঁর নাম অং সান সুকি।বেশ কিছুদিন আগে মিয়ানমারের বর্তমান উদারমনা সামরিক মদদপুষ্ট সরকারের উদার নীতির অংশ হিসেবে দীর্ঘকাল কারাবন্দিত্ব শেষে মুক্তি পেয়ে বর্তমানে ঐতিহাসিক সফরে আছেন।নিজে দেশে এই জাতিগত সংঘাত সম্পর্কে তাঁর মুখ থেকে এখন পর্যন্ত কার্যকরী কোন কথা শুনতে না পেয়ে আমি যারপরনাই হতাশ।তাঁর এই নীরবতা কি প্রমাণ করে না যে তিনিও মিয়ানমারের কট্টরপন্থী জনসাধারনের মত একই ধারনা পোষণ করেন??????
এখন,বাংলাদেশ সরকার কেন তাদের আসতে দিতে চায়না সেই প্রসঙ্গে আসি।অবধারিত ভাবেই আসে সন্ত্রাস ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা।আমি এই ব্যাপারে সরকারের সাথে কিছুটা হলেও একমত।কারন ব্যাখ্যা করছি।
বর্তমানে দেশে প্রায় ৩/৪ লক্ষ রোহিঙ্গা শরণার্থী আছে।কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে এদের বসবাস।এরা বর্তমানে দেশের কিছু ঘৃণ্য রাজনীতিকদের অন্যতম হাতিয়ারে পরিণত হয়েছে।নির্বাচনের আগে এদেরকে দেশের নাগরিক বানিয়ে দেওয়ার লোভ দেখিয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে তাদেরকে নিজেদের হীন কার্যোদ্ধারে ব্যবহার করে তারা।কথায় আছে "অভাবে স্বভাব নষ্ট"।ক্যাম্পে মানবেতর দিনপাত করার বদলে সুখের আশায় বহু রোহিঙ্গারাই এই রাস্তায় চলে আসে।আর ধর্মীয় ভাবে একই ধরমাবলম্বি হওয়ায় দেশে ঘাঁটি বেধে থাকা মৌলবাদীদেরও হয় পোয়াবারো।এছাড়াও আমাদের রয়েছে অসম্ভব বেকার সমস্যা।এর উপর এরা যদি মুল জনগনের সাথে মিশে যায়,তবে বেড়ে যাবে প্রতিযোগিতা।যার ফলে সৃষ্টি হতে পারে অসন্তোষ,হয়তবা এখানেও আরেক জাতিগত সংঘাত।কারণ,এই শরণার্থীদের প্রেরনে মায়ানমার সরকারী বাহিনীর অনেক আগ্রহ থাকলেও গ্রহনে তাঁর ছিটেফোঁটাও নেই।
অনেকে আমার এই লেখা পড়ে বলতে পারেন,আমি মানবিক দিক বিবেচনা করিনি।কিন্তু একটা কথা মনে রাখা দরকার,মিয়ানমারের সার্বিক পরিস্থিতি এখন কয়েকবছর আগের তুলনায় অনেক ভালো।বহুদেশ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে,অনেকে এখন নেওয়ার কার্যক্রম শুরু করেছে। অতীতে চাপ প্রয়োগ করে আন্তর্জাতিক শক্তি বহুবার মায়ানমারকে আলচনায় বসিয়েছে।সেই গোষ্ঠী যদি বাংলাদেশকে শরণার্থী গ্রহন করতে না বলে আন্তর্জাতিক পরাশক্তিদের দিয়ে মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করে,তবে একটা সমাধান বের হবেই।এখন আমার চোখে পড়েনি যে বান কি মুন,বারাক ওবামারা এই ঘটনায় কোন উদ্বেগ জানিয়েছেন কিনা।তারা এগিয়ে আসলেই এই সংঘাত এক সমাধানের দিকে এগোবে।বাংলাদেশে পুশইন করে শুধু আমাদের ঘাড়ে বোঝা বাড়ানো হবে।ওই শরণার্থীদের মায়ানমারে রয়েছে/ছিল সাজানো সংসার,হয়ত দুর্বৃত্তরা তা নষ্ট করে দিয়েছে,কিন্তু সেই সাজানো সংসারের বদলে এখানে তারা ভিক্ষাবৃত্তি ছাড়া আর কিছুই পাবে না।আর এই সমস্যার সমাধান যদি হয় বাংলাদেশে শরণার্থী ঢুকানো,তবে তাতে কিছু গোষ্ঠীরই শুধু লাভ হবে,কিন্তু ওই অসহায় মানুষগুলো এখানে পশুর মত বেঁচে থাকা ছাড়া আর কিছুই পাবে না।আমি দেখিনি আন্তর্জাতিক ভাবে এটা তেমন আলোড়ন ফেলেছে কিনা।কিন্তু মিয়ানমারের এই অভ্যন্তরীণ সমস্যার দায় বাংলাদেশ নিতে পারে না।আমি তাই এই পুশব্যাক সমর্থন করতে না চাইলেও করি।
অনেকেই বাংলাদেশকে ৭১ এর স্মৃতি স্মরণ করিয়ে দিয়ে শরণার্থী গ্রহন করতে বলেছেন।তখন জোর করে আমাদের ঘাড়ে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল পাকিস্তানি শকুনরা।আর ঐখানে কোন যুদ্ধ চলছে না।চলছে এক গোষ্ঠীর উপর আরেক গোষ্ঠীর নির্যাতন।মিয়ানমারের সরকার চাইলেই ৫ দিনে এর সমাধান করতে পারে।তাহলে এটাই কি সর্বোত্তম না যে সবাই মিয়ানমারকে বাধ্য করুক এই অসহায়দের নিজভূমে নির্ভয়ে বাস করতে দিতে?????
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×