somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভুল হলে চাই ক্ষমা! আমার কবিতা ভালো না!

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশ ও দশের কথা ভাবিতে ভাবিতে সাধু সুধাল শিষ্যরে,
"বল হে বৎস! পদ্মার যত জোয়ার, টাকা আছে তত কার ?"
শিষ্য হাসিয়া কহে, "বড় সহজ প্রশ্ন করিলেন হে গুরু!
সে তো মোদের আবুল মন্ত্রী, পদ্মা সেতু হতেই যার শুরু"

প্রশান্ত মনে, সাধু আবার সুধায় শিষ্যকে
"বল হে প্রাণপ্রিয় পুত্র! অর্থ হারাইয়া দেশে কেন এত হাহাকার ?"
শিষ্য বুকে বেদনা লইয়া কহে
"আজ নামিয়া শেয়ার বাজারে জনগণ ফকির হইল কাল
মানুষ রে ডাকিয়া মিথ্যা কহিয়া ধোঁকা দিল আবুল মাল"

সাধু সুধায়, "তবে কি কাদের মোল্লা নয় সে কসাই কাদের ? "
শিষ্য কহে, "বাঁচিয়া থাকিতে ভেবেছিনু মুক্তিযোদ্ধা তারে,
বাহ! কি মজার দেশ! মুক্তিযোদ্ধার পরিচয় লইয়া সেই রাজাকার, এখন পরপারে। "

সাধু আবার সুধায়, "তবে কি হে বালক,
হেফাজতে ইসলামই হল মুসলিমদের চালক ? "
শিষ্য হাসে, "যা কহিলেন মোর সাধু,
কোরআন পুড়াইয়া, রাস্তা ভাঙ্গিয়া, তারা দেখাইয়াছিল কোন হেফাজতি জাদু ?"

সাধু বলে, "শুনেছি চেতনায় একাত্তর নিয়ে, জন্মেছে গণজাগরণ মঞ্চ ?
পুলিশী নিরাপত্তায় তাহারা আজ হয়েছে নাকি দ্বিতীয় মুক্তিযোদ্ধা ?"
শিষ্য কহে,"অপরাধ করিবেন মাফ গুরু, তাহারা করিয়াছে চেতনা ব্যবসাকে হালাল,
রাজাকারের বিচার চাহিলেও তারা পাক্কা আওয়ামী দালাল"

সাধু কহে,"কেন বল দেখি আজ, দেশ হল স্থবির
কেহ করিতে পারে না কেন, কোন কাজ ? "
শিষ্যের জবাব, "সাধু দিচ্ছেন কি মোরে লাজ ?
'দেশ বাঁচাও, মানুষ বাঁচাও' শ্লোগান লইয়া সে দল
অবরোধ ডাকিয়া, মানুষ মানুষ পুড়াইয়া কহে, 'গণতন্ত্র পাইতে ঢাকা চল' "

সাধু চক্ষু বুজিয়া, নিঃশ্বাস ফেলিয়া, ভারী কন্ঠে আবার কহেন
"তবে কি দেশের মানুষ পাচ্ছে ন্যায় বিচার ?"
শিষ্য কহে, "শিবির পুড়াইল গাড়ী, ছাত্রলীগ ভাঙ্গিল বাড়ি
জনগণ দেখে শুধু, শিবির-লীগের দোষারোপের মারামারি!
আজ খুন হত্যা তো ছেলে খেলা, আর ন্যায় বিচার ?
কি যে কহেন গুরু! উনারা তো গণতন্ত্রের টিচার
বাগান পাইবার স্বপ্ন দেখিয়া পাইয়া একটা কলা
জনগণের জায়গা তো আজ শুধুই খাটের তলা।"

সাধু শঙ্কিত হইয়া, "দুই নেতৃ তবে পড়াইল একি মন্ত্র ?
যোগ্য ব্যক্তি পিছু ফেলিয়া চালাইছে তারা পরিবারতন্ত্র ?"
শিষ্য কহে," জনগণ যখন বিতন্ডা করে, আস্তিক,নাস্তিক, রাজাকার
দুই নেতৃ হাসে খেলে, দেশে ভরিয়ে আল-বদর,বাকশাল, স্বৈরাচার"

সাধু অবাক হইয়া জিগায়!
"ব্যাটা, তুই মোর শিষ্য হইয়া এত জানস ক্যামনে ?"
এবার হাসিয়া শিষ্য কহে, " আপনার শিষ্য হয়েছি কি আর এ্যামনে ?
ক্ষমা সুদূর দৃষ্টিতে দেখিবেন মোরে গুরু।
আমিও তো রাজনীতি করিয়া দিয়াছি শুরু
ঐতো! সামনেই নির্বাচন হবে, ঐতো!
বিয়ের আগে পেটে লইয়া বাচ্চা, কলঙ্কিত হয় নারী
ভোটের আগেই এমপি হইয়া, সংসদ হবে মোর বাড়ী"
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

=পাপের ওজন কমিয়ে ভারী করো নেকির পাল্লা, ও রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫০


বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!

চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

×