somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা আমাদের পূর্বপুরুষের কথা বলতে এসেছি

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যখন অনেক ছোট, লাল পিপড়া- যা কামড় দেয়, সেগুলোকে বলতাম হিন্দু পিপড়া। আর কালো পিপড়া, যা কামড় দেয় না, সেগুলো মুসলমান পিপড়া। মূর্খতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছি। আংশিক পেরেছিও।


কিন্তু এই লাল পিপড়া আর কালো পিপড়ার সেই চার পাঁচ বছর বয়েসের যুগটাকে এখনো অনেক অনেক মানুষ পেরিয়ে আসতে পারেনি। তাদের জন্য আমাদের পূর্বপুরুষ আজ প্রশ্নবিদ্ধ। আজকে আমরা আমাদের পূর্বপুরুষের কথা বলতে এসেছি।



দরদীর কথা বলতে এসেছি শতকন্ঠে। মমতাময়ের নাম উচ্চারণ করছি উন্মত্তগলায়। আমরা নির্যাতিত মানুষের পথপ্রদর্শক মহান ধর্মীয় ও রাষ্ট্রীয় ও সামাজিক সাধক মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কথা বলতে এসেছি।

যাঁর কাছে ধর্ম আর রাষ্ট্রে কোন দ্বন্দ্ব ছিল না, সমাজ আর নিজ বিশ্বাসে কোন বিভক্তি ছিল না, রাজনীতির সাথে হঠকারিতার যোগ যিনি পরওয়া না করে, নিজের পোশাক, বেতের টুপি আর চেক লুঙ্গি পরে লন্ডন পিকিং দাপড়ে বেরিয়েছেন, পঞ্চাশের দশকের শুরুতেই বিদায়ী সালাম জানানোর কথা বলে দিয়েছেন পাকিস্তানকে, তাঁর স্মরণে এসেছি।



বাঙালি জাতিকে মানুষের পর্যায়ে যিঁনি উপনীত করেছিলেন, আত্মপরিচয় দান করেছিলেন সেই পলাশীর পর, চাটার দলের চেটেপুটে খাওয়াতে উদ্বিগ্নতা যাঁর কন্ঠে, দীর্ঘ দুই দশকেরও বেশি নিজের পরিজন বাদ দিয়ে জেলখানার ঠান্ডা মেঝে ছিল যাঁর সঙ্গী- আমরা অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলতে এসেছি।
বলতে এসেছি তাঁর নির্দেশের কথা, আমাদের যে কিছু আছে, তাই জানতাম না। তিনি জানিয়েছেন, যার যা আছে, তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে।
তিনি সমুন্নত করেছিলেন আত্মপরিচয়। আত্মপরিচয় আপন আপন বিশ্বাসে, মুসলিম-হিন্দু। আত্মপরিচয় আপন প্রজাতির সাথে যুক্ত- আমরা মানুষ। আত্মপরিচয় আপন ণৃগোষ্ঠীর সাথে সম্পর্কযুক্ত- আমরা বাঙালি বা চাকমা। আর এই তিন মিলেই আত্মপরিচয়ের পরবর্তী উণ্মেষ, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা।



আমরা এসেছি মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের কথা বলতে। একজন আপাদমস্তক সৎ মানুষের কথা বলতে। একজন সত্যিকার দেশপ্রেমিকের কথা বলতে।

তদানীন্তন যুক্ত পাকিস্তান সেনাবাহিনীর সবচে সিক্রেট ও টপক্লাস ফোর্স হেল কমান্ডোর সদস্য মেজর জিয়া হিসাব করেননি। কাগজে আঁকিবুকি করে বের করেননি, কোন পক্ষ নিলে তাঁর জন্য সুবিধা হয়। বরং তীব্রকন্ঠে চিৎকার করেছেন, পক্ষ নিলে রক্ষা নাই।

প্রেসিডেন্ট জিয়াউর রহমান ২৫ মার্চ ’৮১ প্রদত্ত বক্তৃতায় বলেন, ‘স্বাধীনতাকে রক্ষা করার জন্যে প্রয়োজন হলে বাংলাদেশের মানুষ আবার অস্ত্র তুলে নেবে’ এবং ‘কতিপয় লোক স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল তাদের আমরা ভালভাবে চিনি। ১৯৭১-এ স্বাধীনতা বিরোধীরা কিছুই করতে পারেনি, আজ যারা বিদেশী অনুপ্রেরণায় স্বাধীনতাকে দুর্বল করতে চাচ্ছে তারাও কিছু করতে পারবে না, বাংলাদেশের মানুষ তাদের ধ্বংস করে দেবে।’

মাইকের সামনে দাঁড়িয়ে অজর অমর অক্ষয় কন্ঠে ঘোষণা করেছেন, বাঙালী জাতি আজকে স্বাধীন। বাংলা বলতে একটা দেশের কথা শুধু নজরুল বলে যাননি, বাংলা বলতে একটা দেশের জন্য ঝাঁপিয়ে পড়তে বঙ্গবন্ধুই শুধু বলেননি, মহান নেতার পিছনে এক কাতারে দাঁড়িয়ে শত্রু নিধনের মন্ত্র বাংলাদেশের কোণায় কোণায় ছড়িয়ে দিয়েছিলেন তিনি।



এসেছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, ডোরাকাটা বাঘের প্রতিভূ, কাদেরিয়া বাহিনীর প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকীর কথা বলতে। এমন একজন পৌরাণিক বীরের কথা বলতে, যিঁনি পাকিস্তান সেনাবাহিনীর বুলেটপ্রুফ কারও দখল করেছিলেন। অন্তত দশটা সম্মুখ সমরে অংশ নিয়েছিলেন। অন্তত তিনবার হয়েছিলেন আহত। জারজ আক্রমণকারী পাঞ্জাবী সৈনিকগুলোকে একের পর এক লাশ বানিয়ে ফেলার কৃতিত্ব এমনকি খুব বেশি মুক্তিযোদ্ধারও নেই। প্রকাশ্যে রাজাকারগুলোকে খুঁচিয়ে হত্যা করার কৃতিত্ব অসীমতার পরিচয় বহন করে। বঙ্গবন্ধুর হত্যার সাথে সাথে মাংস খাওয়া ছেড়ে দেয়া বা আট হাজার সহযোদ্ধাকে নিয়ে যুদ্ধ ঘোষণা করে সহযোদ্ধা একশ সতের জনের লাশ কাঁধে তুলে নিয়েছেন যিঁনি, তাঁর কথা আমরা বলতে এসেছি।



মুক্ত বাংলার জন্য সারা পৃথিবী কাঁপানো ওই চারজন, জেলের ভিতরে গুলি করে মারা হল যাদের, শুধুই প্রধানমন্ত্রীত্ব নিতে অস্বীকার করায়, তাঁদের কথা-
উড়তে থাকা মতিউর সহ সাত বীরশ্রেষ্ঠর কথা-
এমএজি ওসমানী সহ এগারো সেক্টরের কমান্ডারদের কথা-
শহীদের মাতা, নবমুক্তিঅনুসন্ধিৎসুদের মা জাহানারা ইমামের কথা-
আমরা আমাদের পূর্বপুরুষ, সাতকোটি বাঙালির কথা বলতে এসেছি।
সাত কোটি বাঙ্গালীরে, হে বঙ্গজননী,
রেখেছ বাঙ্গালী করে, মানুষ করোনি-
আমাদের সাড়ে সাত কোটি পূর্বপুরুষ, যারা বাঙ্গালী থেকেও মানুষ হয়েছিল, আজকে তাঁদের কথা বলতে এসেছি।
তাঁদের মহত্বের কথা বলতে এসেছি। তাঁদের আকাশের সমান বিশালতার কথা বলতে এসেছি। এই মানুষগুলো হারিয়ে যাননি। ক্ষয়ে যাননি। পচে যাননি। গলে যাননি। আমাদের চোখে তাঁরা অক্ষয়, যদি বাংলাদেশ থেকে থাকে। তাঁদের মৃততুভয় জয় করার কথা, আমাদের- এই ভবিষ্যত প্রজন্মকে ভালবাসতে গিয়ে সব তুচ্ছ করার কথা উচু গলায়, বুক ফুলিয়ে, শিরদাঁড়া টানটান করে, আজকে বলতে এসেছি।




চলমান পরিস্থিতির সাথে সাযূয্য আছে এই পোস্টগুলোর। এমন কিছু পোস্ট, যা হয়ত এখন রিপোস্ট করলেও খারাপ কিছু হত না।

১.মুসলিম, মুসলিম হও- সমর্পিত ও শান্ত তোমার নাম, সমর্পিত ও শান্তিপ্রাপ্ত হও
২.কম করে কিছু দাওনি
৩.মুসলিম?
৪. শেখ মুজিব: খোলামেলা চিত্রায়ণ
৫.আত্মপরিচয়
৬. হিজবুত তাহরীর, খিলাফত ও বাংলাদেশ: দ্য আল্টিমেট সিনারিও
৭.রাসূল দ.'র অবমাননা: গর্ধভায়ন, যুদ্ধ, নাকি সম্পূরক জ্ঞান ও সার্বিক সচেতনতা?
৮.ওমা আমি নয়নজলে ভাসি
৯.শাহবাগের বিপ্লব vs পরাজিত অপশক্তি জামাত শিবির

এছাড়াও শেষের তিনটা পোস্টই এ বিষয়ক ছিল।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫
২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×