ভারতবর্র স্বাধীনতার সময় কথা হয়েছিল তিনটা আলাদা জাতি হবে। পাকিস্তান, ভারত ও বঙ্গ। বিশাল এক বঙ্গ। তা না হয়ে হল পাকিস্তান। এক আজব জাতি। যাদের ধর্মে অবশ্যই মিল আছে। এটা বড় একটা বিষয়। ভাল বিষয়। কিন্তু ভাষা, পারস্পরিক সমঝোতার ধরণ, সামাজিক কালচার- কোন দিক দিয়েই মিল নেই।
তারপর, ধর্ম রক্ষার নামে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল কিছু হায়েনা।
পাকিস্তানের ৯-১০ শ্রেণীর সামাজিক বিজ্ঞান বইয়ে আজো লেখা আছে, ‘জামায়াতে ইসলামী তখন তাদের রাজনৈতিক শত্রুদের দমনকল্পে বিরোধী অবস্থান নেয়। পুরো দলটা তৃণমূল পর্যায় পর্যন্ত রেযাকার বাহিনী গঠন করে পাকিস্তানী সেনাবাহিনীকে সহায়তা করে।’
আহা, একটা দেশ ক্ষতবিক্ষত। কই, পশ্চিম পাকিস্তানের তো কিছুই হয়নাই। তারা তো দিব্যি ছিল তখনো। আমাদের ত্রিশ লক্ষ জীবন হারিয়ে যায়। ৪ লক্ষ নারী হারায় সর্বস্ব।
তারপর বাংলাদেশ স্বাধীন। আমরা আমাদের মানচিত্র নিয়েই তুষ্ট। পরিতৃপ্ত। আর কিছু চাই না। এদেশের সবাই নিজ নিজ ধর্ম পালন করুক, ঠিক রাসূল দ.'র সুন্নাত মত। স্বাধীনভাবে।
কিন্তু জন্মের সময় যে যন্ত্রণাটা পেতে হল- এটা খুবই বড় ধরনের অপরাধ। এই অপরাধ এর শাস্তি হবেই। কিন্তু শাস্তির প্রক্রিয়া যখন প্রশ্নবিদ্ধ হয় ৩৫০ খুনের নির্শনার শাস্তি যখন সামান্য যাবজ্জীবন, তখন ন্যায়বিচারের প্রশ্ন আবারো সামনে চলে আসে। আর সেই প্রশ্ন থেকে বারুদের বস্তায় আগুন দেয়া।
ছায়াশত্রু সামনে এনে কায়াশত্রু পিছে লুকায়।
পরিচয়: ১. বাঙালী ২. জামাতের আদর্শ ও পরিণতি ৩. হেফাজতে ইসলাম ৪. হিজবুত তাহরীর
মুসলিমের: ১. উপলব্ধির উপায় ২. একজন মুসলিমের তাহলে কেমন হতে হবে?
লড়াই: ১. অবমাননায় মুসলিমের করণীয় ২. শাহবাগীরা কী চায় ৩. আস্তিক-নাস্তিক ক্যাচাল ৪. কারা লড়ছে, কেন লড়ছে ৫. শুধু বিধর্মে নয়, সংঘাত সর্বত্র
জামাতের কিছু বিষয়: ১. জামাতের প্রচার পদ্ধতি ২.
অবমাননা জামাতেই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




