এইমাত্র ঘটনা ঘটল।
দুইটা ড্রাফট পোস্ট ঠিক করছি আর মন্তব্যে সহব্লগারদের সাথে আলাপ করছি।
বারবার অটো লগআউট হচ্ছে তো কদিন ধরেই।
হঠাৎ দেখি সেই মাহাত্ম্যপূর্ণ বাণী, যা এর আগে আমার নিজস্ব দুইমাত্র মাল্টির দুটাতেই দেখা হয়ে গেছে।
প্রচন্ড অভিমান হল। কার উপরে হল বুঝলাম না।
রাগের চেয়ে অবাক বেশি। ব্যান হব ঠিক কী কারণে? নিজের সম্পর্কে স্পষ্ট ধারণা আছে, অ্যাভারেজের চেয়ে তিন ডিগ্রি বেশি ভদ্র যে কোন কাজে অথবা ব্লগীয় ইন্টারাকশনের (ব্যতিক্রম তো থাকবেই... সেটা বিশেষ সময়ে)।
আর এখন ঠিক কোন্ কারণে ব্যান হতে পারে! আগামাথা কিছুই পেলাম না।
প্রথমেই নিলাম স্ক্রিনশট।
তারপর ভাবলাম, স্ক্রিনশট দিয়ে একটা পোস্ট মেরে তিন-চারটা ব্লগালয়ে হাজির হব। সামুতে যে পরিমাণ ইন্টারাকশন পাওয়া যায়, আশা করলাম তিন-চারটা ব্লগের যোগফলে সেই পরিমাণ পাব। তাতেই হবে। প্লাটফর্মে আর কী এসে যায়। কথা বলতে পারলে, শুনতে পারলেই যথেষ্ট।
প্রচন্ড শ্লাঘা লাগল।
দ্বিতীয়বার কিছুতেই লগ ইন করব না।
হঠাৎ মনে হল, অটো লগ আউট যেমন বাগ, এটাও বাগ না তো?
সব জায়গাতেই একাধিকবার দেখা দরকার শুধু এই কারণে যে, কোন ভুল হয় নাই তো?
এই ভাবনাটার কারণ মাত্র একটা, বিন্দুমাত্র ফ্ল নেই আমার গত তিন মাসে। হতেই পারে না ব্যান। তাহলে...
পুরোপুরি নিশ্চিত ছিলাম, লগইনের চেষ্টা করামাত্র ওই নোটিশটা আবার আসবে। এবং আমি পাড়ি জমাব, সমস্ত লেখার ব্যাকাপ নেয়া শেষে।
আজব! লগিন হল, চার পাঁচটা মন্তব্য করলাম।
বিন্দুমাত্র কারণ ছাড়া এবার ব্যান হলে মারা গেলেও আমার নাতিকেও আর সামুমুখো হতে দিতাম না।
আল্লাহ বাঁচালো, অকারণ একটা ভুল ধারণা নিয়ে সরে গেলাম না।
প্ল্যাটফর্মটার সবচে বাজে বাগ এবার প্লাটফর্মকে সবচে বাজে কলঙ্ক দিতে চলেছে।
আত্মমর্যাদাসম্পণ্ন যে কোন ব্লগার দ্বিতীয়বার লগ ইন করে দেখার ট্রাই না-ও করতে পারেন। একজনের ক্ষেত্রে এটা অধর্তব্য, দশজনের ক্ষেত্রেও। কিন্তু ভাল ব্লগার, পুরনো ফেয়ার ইউজার একশোজনের ক্ষেত্রে এটা সামুর অপমৃততুর কারণ হবে। রীতিমত গণবিপর্যয়কর পরিস্থিতি।
মনে হয় সামুর মডারেটর আর ডেভলপারদের পুরো স্ক্রিপ্টে চোখ দেয়ার সময় এসেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

