বাংলাদেশ নামের অবহেলিত ঘৃণিত একটা দেশ ছিল। এই দেশটাকে পলাশীতে ব্যবসা করতে আসা চোর বাটপারের জাত দখল করে ফেলল। দেশটা হয়ে গেল বৃটিশের দাস।
১৯০ বছর পেরিয়ে গেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ই দেশটার এক-তৃতীয়াংশ ব্রিটিশের কৃত্রিম খাদ্য সঙ্কটে মরল। দেশটার ক্ষুদিরাম, প্রীতিলতারা জায়গায় বেজায়গায় বোমা ফুটিয়ে ব্রিটিশ তাড়ানোর পরিস্থিতি আনল। ব্রিটিশ যাবার সময় সেটা পাকিস্তানের বর্বরদের হাতে তুলে দিয়ে গেল।
পাঞ্জাবের বর্বররা ২৪ বছর ধরে চুষে চুষে খেল দেশটাকে। তারপর দেশটার মানুষরা কিছু বর্বর আর পিশাচের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীন হল। সাত শহীদ বীরশ্রেষ্ঠ হল। এগারো সেক্টরের কমান্ডাররা বীর উত্তম হল। নেতা জাতির পিতা হল। ৩০ লক্ষ শহিদ হল।
আবার ৪২ বছর পেরিয়ে গেল।
সেই দেশে ১৯০ বছরের দখলদারির ব্রিটিশ সাম্রাজ্যের মন্ত্রী এল ওই সে-ইযে, পিশাচের বিচার ঠেকাতে। ব্রিটিশ লুটেরার দেশের মন্ত্রী আবার ২৪ বছরের বর্বর রাষ্ট্রের বংশধর।
সেই বর্বর আর লুটেরা, দুই দেশের প্রতিনিধিকেই দেশে রেখে, বাংলাদেশটা পিশাচকে নরকে পাঠিয়ে দিল।
দেশটা, দেশটার নাম বাংলাদেশ, কোমর উচু করে বলল, ১৯০ বছর কেটে গেছে, ২৪ বছরও কেটে গেছে। ব্রিটিশের পাকিস্তানি মন্ত্রী হল ব্রিটিশের পাকিস্তানী মন্ত্রী। খাও, দাও, ফুর্তি করো।
আমরা স্বাধীন। পিশাচ ঝুলাতে জানি। ২১৪ বছরের অগুণতি প্রাণহানির জবাব দিতে দেশটার মাত্র ৪২ বছর লাগল।
দেশটা স্বাধীন, তা প্রমাণ করল। ব্রিটিশ নাই, পাকিস্তানি নাই। দেশটার নাম বাংলাদেশ। গল্পটার নাম, ২১৪ বছরের ছোটগল্প।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




