somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'আল্লাহু আকবর', 'জয় বাংলা', 'আলহামদুলিল্লাহ', 'মুসলিম নেতা' আর কাদের মোল্লার লাশ দাফন

১৩ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কালকে প্রথম আলোতে দেখলাম, হাজার হাজার কমেন্টার আলহামদুলিল্লাহ লিখছেন। কিন্তু তারা যেন ধরেই নিয়েছেন, আল্লাহু আকবর হল জামাতের পৈতৃক সম্পত্তি। তাই আর যাই হোক, আল্লাহু আকবর বলা যাবে না।

অথচ তাঁরা মুসলিম। মুসলিম না হলে আলহামদুলিল্লাহ বলতেন না।

রাসূল দ. বলেছেন, সবচে প্রিয় উচ্চারণ (যিকর) হল, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবর।

তিনি বলেছেন, তোমরা কখনো কারো মৃততুতে আলহামদুলিল্লাহ বলো না।

তিনি আরো বলেছেন, যে কোন ন্যায়নির্ভর সত্য সাহসী কাজের ক্ষেত্রে আল্লাহু আকবর বলো।

আর বাংলাদেশের সাধারণ মানুষ ধরেই নিয়েছেন, জয় বাংলা হল আওয়ামীলীগের বাণী। জয় বাংলা আওয়ামীলীগের বাণী হতে পারে, কারণ তারা স্বাধীনতা যুদ্ধের প্রধান শক্তি। কিন্তু জয় বাংলা তো সাধারণ মানুষের বাণী। একাত্তরে এই একটা বাণী সবার মুখে মুখে ছিল। জয় বাংলা বাণীকে ভোলা একাত্তর থেকে সরে আসার নামান্তর। জয় বাংলা বাঙালির স্লোগান, এই স্লোগান ভুললে নিজের অস্তিত্বকে ভোলা হয়ে যায়।

সারা পৃথিবীর টাকার পা চাটা, লবিঙের পা চাটা, পাকি-সৌদি-ব্রিটিশ-আমেরিকান-ইজরায়েলি বলয়ের পা চাটা মিডিয়া রগরগে বর্ণনা দিয়ে গেছে দিনের পর দিনের পর দিন, বাংলাদেশে মুসলিম নেতার ফাঁসি হচ্ছে। তারা একবারো বলেনি, এই 'মুসলিম নেতা' একাত্তরে কী করেছিল। এই 'মুসলিম নেতা'র দল সাংগঠনিকভাবে, গাঠনিকভাবে, সর্বত্র কী কী করেছিল। এই দেশের মানুষ দশে নয়জন ধর্মভীরু মুসলিম, তারা বলেনি। এই দেশের সাথে একাত্তরে এই 'মুসলিম নেতা' যে গণধর্ষণের অন্যতম হোতা ছিল, সেই ধর্ষণের সবাই নারী, সবাই মানুষ, তাদের তিনে অন্তত দুইজন মুসলিম, এটা ওই লবিং গ্রুপ বলেনি। ত্রিশ লাখ শহীদের ত্রিশলাখই যে নিরস্ত্র অসহায় মানুষ, আর অন্তত বিশ লাখই যে মুসলিম, সেটা তারা বলেনি।

আমরা একাত্তরে দেশটাকে স্বাধীন পাবার সময় এই লবিস্ট-রিপোর্টার পাওয়ার আমাদের সাথে ছিল না। তাও আমরা মরতে মরতে নিজেদের রক্ষা করেছি। আল্লাহ নির্যাতিতের সহায় ছিলেন। আমাদের স্বীকৃতি দিতে সৌদি আরবের বছরের পর বছর লেগে গেছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার ১২ বছর পর্যন্ত এই পিশাচরা, তাদের গুরু গোলাম আযম 'বাংলাদেশ না মঞ্জুর' আন্দোলন করেছে এই সৌদি আরব, এই পাকিস্তান, এই আমেরিকা আর এই ব্রিটেনেরই বুকে। এই চারটা দেশই আমাদরে স্বীকৃতি দিতে লম্বা সময় লাগিয়েছে। তাতে আমাদের বাঁধেনি। আমরা স্বাধীন ছিলাম। এই দেশগুলোর প্রচারযন্ত্র, এই দেশগুলোর মন্ত্রী-আমলা-প্রতিনিধি কুসীদজীবীরা প্রতিদিন বাংলাদেশের আনাচে কানাচে তোলপাড় করে ফেলেছে। আমরা ন্যায়বিচার নিশ্চিত করতে এখনো পিছপা হইনি। আমরা গুলি করে মেরে ফেলিনি। আমরা ধরে ছিঁড়ে ফেলিনি।

আমরা কাদের মোল্লার লাশ নিয়ে সমুদ্রে ফেলে দিব, তার লাশ নিয়ে কুকুর
দিয়ে খাওয়াব... পারিনি। সে যেমন টুকরা টুকরা করেছিল কবি মেহেরুন্নিসার লাশ, কলম দিয়ে দেশের কথা লেখা এক মা, এক গৃহিণীর লাশ এর টুকরো নিয়ে মিরপুরের মুকুল ফৌজ মাঠে পিশাচের বাচ্চারা যেভাবে ফুটবল খেলেছিল আমরা কিন্তু তা পারি না। কারণ আমরা মানুষ, আমরা বাঙালি, আমরা অনেকেই মুসলিমও।

রাসূল দ. বলেন, লাশকে সম্মান দেখিয়ে উঠে দাঁড়াও। যদিবা তা কোন কাফির বা ইহুদিরও লাশ হয়।

আমরা বাঙালিরা সর্বত্র মহত্ত্বের চিহ্ন রেখেছি। আমরা পিশাচকে শেষ করেছি, তার লাশকে পাহারা দিয়ে সসম্মানে যেখানে ইচ্ছা দাফন করার অনুমতি দিয়েছি।

এইখানেই বাঙালির সাথে পিশাচের তফাত। এই কাদের মোল্লা পিশাচেরা মুক্তিযোদ্ধাদের পাকিস্তানি ক্যাম্পের মাঠে দিন-রাত জবাই করত। জবাই করে লাশ ফেলে রাখত। পুড়িয়ে দিত। লটকে দিত গাছে। মরা লাশ উলঙ্গ করে ফেলে রাখত। এই পিশাচেরা একটা লাশকেও সম্মান জানায় নাই। তাই কালকে যে চোদ্দ ডিসেম্বর আসছে, সেই চোদ্দ ডিসেম্বর তারা বাংলাদেশের সত্যিকার চালিকাশক্তি বুদ্ধিজীবীদের দাফন না করে ফেলে রেখেছিল। দাফন না করে, বিন্দুমাত্র সম্মান না দিয়ে হাজার হাজার লাশ গণ-মাটিচাপা দিয়েছিল বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, হানাদারের তৈরি প্রত্যেকটা গণকবরে।

বাংলাদেশের নদীগুলো হয়ে উঠেছিল গণ-ভাগাড়! আমার মা বুড়িগঙ্গা দিয়ে নৌকায় যেতে পারেননি। দুর্গন্ধ। মাঝি নৌকা চালাতে পারে না, একের পর এক লাশের গায় বৈঠা লেগে যায়।

এই রাজাকার আলবদর আল শামস জামাত শিবিররা আমাদের মেয়েদেরকে ধর্ষণের পর প্রকাশ্য রাস্তায় ল্যাম্প পোস্টেই উলঙ্গ বেঁধে রেখে মেরে ফেলত। এবং সেই লাশের প্রতিও তাদের বিন্দুমাত্র সম্মান ছিল না।

এখনো তারা মুক্তিযোদ্ধাকে হাত বেঁধে পুড়িয়ে মারার পর ধানক্ষেতে ফেলে রাখে কাদার মধ্যে। এখনো তারা সিঁধ কেটে ঘরে ঢুকে কুপিয়ে কুপিয়ে ধীরে ধীরে হত্যা করে। এখনো বর্বর চেঙ্গিস খানের রাশিয়ান রোলেটের লটারির মত করে মানুষ হত্যা করে। গাড়িতে আগুন দেয়। যে বাঁচে বাঁচে, যে মরে তো মরে।

বাঙালি বিজয়ী সর্বত্র। সব নীতি, নৈতিকতায় আজ বাঙালির বিজয়। কাদের মোল্লা, তোর জন্য কবর পর্যন্ত দিয়েছি আমরা। আমরা প্রতিপক্ষ ইরাকীর মত সাদ্দামের লাশের মত তোকে ছিন্নভিন্ন করিনি। আমরা প্রতিপক্ষর দ্বারা লিবিয়ায় নিহত গাদ্দাফির মত লাশকে লাথাতে দিইনি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি নিধনের হোতা যারা, সেইসব যুদ্ধাপরাধী নাৎসির বুড়ো লাশকে দেশের পর দেশ নিতে চায়নি। ওইসব তালতাল পাপ অনেক দেশ রিফিউজ করে দিয়েছে। ওসামা বিন লাদেনকে দেয়ার মত এক টুকরো জমিন পুরো পৃথিবীতে ছিল না। 'সভ্য' আমেরিকা সাগরে ভাসিয়ে দিয়েছে। অথচ বাংলার পবিত্র মাটিতে তোকে জায়গা দিতে আমাদের কার্পণ্য হয়নি।

লাশকে লাথিয়েছিস তোরা। মরা লাশে পৈশাচিক আনন্দে বেয়নেট চালিয়েছিস তোরা। আমরা পাহারা দিয়ে তোকে কবর পর্যন্ত পৌছে দিয়েছি। আমরা জেলখানায় তোকে রাজার হালে রেখেছি। আমরা তোর জন্য জেলখানায় ফ্রিজ পর্যন্ত পৌছে দিয়েছি।

কাদের মোল্লার সাত জনমের ভাগ্য, তার বিচার বাংলাদেশে হয়েছিল। এই বিচার যদি পাকিস্তানেও হত, তার লাশের অণু-পরমাণুও খুঁজে পাওয়া যেত না। যাদের হাতে লক্ষ মানুষের রক্ত, তাদের মৃততুর সময় একটা ফোঁটা রক্তও বেরোয় না, গোসলের সুযোগ দেয়া হয়, তওবার সুযোগ দেয়া হয়, মরার আগে পরিবারের সবার সাথে দেখা করার সুযোগ দেয়া হয় দুই দুইবার, যেখানে ওরা স্বামীর সামনে অন্ত:সত্ত্বা স্ত্রীকে ধর্ষণ করে মেরে ফেলেছিল, পরিবার তো দূরে কথা, এক ফোঁটা পানিও খাওয়ায়নি, সেখানে আমরা তাকে দুই দুইবার পেট ভরে খাইয়েছি।

বাঙালি মহানের জাতি। বাঙালি চির উন্নত শির। এই সভ্যতার জন্যই বাঙালি উন্নতি করবে। বাংলাদেশ সাত মহাদেশে মাথা উচু করে দাঁড়াবে। বাঙালি যেন নিজেরটা না ভোলে, জয় বাংলা বাঙালির, আল্লাহু আকবর বাঙালি মুসলিমের, লাশ হওয়ার আগে ও পরে লাশের প্রতি মানবিক সম্মান ও সংরক্ষণের অকল্পনীয় নজিরও বাঙালির।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৪
২৫টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×