যা রয়েছে ঢাকা
৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বর্গা দিওনাকো মাথা
বর্গাচাষীর কাছে।
বুকটা ভরা আশা রেখো,
ওই মাথাটাই আছে
মাথার জমিন চষবে যারা
তুলবে তারা আল।
সামনে পিছে ডানে বামে
উঠবে যে দেয়াল।
দৃষ্টি হবে আবছা তখন
দেখবে সবই ঘোলা।
চোখটা ঘোলা করার তরেই
মন্ত্র কানে তোলা।
মন্ত্র যখন মাথার ভেতর
ঘুরবে অবিরত-
মানুষ তুমি বদলে যাবে
ভেবে দেখো, কত!
মন্ত্র তো নাই, মন্ত্রযে নাই
জেনে করো স্ফূর্তি।
"ইসমে আজম" কাগজে নাই
মনের ভেতর ভর্তি।
নিয়ম নিয়ম নিয়ম করে
মরবে কত আর?
নবী (সালাত) বলেন, ধর্ম হল,
ভালো ব্যবহার।
নিয়ম যখন বন্দী করে,
তম্বি করে মারে-
ধর্ম তখন আস্তে করে
ভিতর থেকে সরে।
চাষকরা ওই মগজ থেকে
"কাফের" "কাফের" শব্দ-
উঠবে যখন, বুঝবে তখন,
ধর্ম গেলো, জব্দ!
"কাফের" তোমার যিকির নাগো
দেয়না "কাফের" মুক্তি।
যিকির তোমার আল্লাহ্,
রাসূল মুক্তিতে সংযুক্তি।
তোমার বিভাগ, তোমার তফাৎ
তোমার কাড়াকাড়ি-
এসব বিষয় নয়কো খোদার!
তোমার বাড়াবাড়ি!
ধর্ম নিয়ে কাড়াকাড়ি,
বাড়াবাড়ি, টানা-
করতে খুবই সতর্কতায়
নূর করেছেন মানা।
কাকে তুমি পর করে দাও,
ঘর করে দাও ফাঁকা?
হাশরমাঠে খুলবে জেনো,
যা রয়েছে ঢাকা।
এমন পর্দা উঠবে তখন
হবে দিশেহারা।
বলবে,
যা ঠকানোর ঠকালো হায়,
ধর্ম নিয়ে কাড়া!
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকারভূমিকাএকটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি...
...বাকিটুকু পড়ুন