somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্নের শহরের দু:স্বপ্নময় জীবন (পর্ব-১)

২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা শহরে বাস করছি ১৯৯৮ (উচ্চ মাধ্যমিক-এর পর) থেকে। এর আগ পর্যন্ত ঢাকা ছিল আমার বেড়াবার জায়গা, স্বপ্নের শহর। ২ বছর বয়সে প্রথম ঢাকায় এসেছিলাম বড় চাচার বাসায়। (সে স্মৃতি এখন নিউরোন-এর কোথায় চাপা পড়ে আছে, শক্তিশালী কোন সার্চ ইঞ্জিন দিয়েও তা খুঁজে বের করতে পারব না)। তবে এটুকু মনে আছে, বাবা-মা’র সাথে রুমা/দ্রুতি/ঈগল/আনন্দ/সোহাগ - এসব পরিবহনের বাসে করে খুলনা থেকে ঢাকা আসতাম (আমার বড় চাচার বাসায়)। তখন কামারখালি এবং দৌলতদিয়া - এ দু’জায়গায় নদী পার হতে হতো। কামারখালিতে ফেরি ছিল। দৌলতদিয়া থেকে আরিচা পাড়ি দিতে হতো লঞ্চযোগে, নদীর অপর পাড়ে একই পরিবহনের বাস অপেক্ষমান থাকতো (অবশ্য একটু অবস্থাপন্নরা ফেরি পারাপার ব্যবস্থায় বাস/গাড়িযোগে নদী পার হতেন। ১৯৯৯ সাল পর্যন্ত আমার অসচ্ছল বাবা লঞ্চ পারাপার এর অপশনটি ব্যবহার করেছেন)
ঢাকা শহর নিয়ে আমার নিজের কিছু অভিজ্ঞতা লিখতে বসেছি। তিনটি পর্বে এই লেখাটা ভাগ করেছি।
১. বিফল টিউশানি (বুয়েটে পড়ার আগে)
২. অদ্ভুত প্রতারণা (বুয়েটে পড়াকালে)
৩. সফল (?) ইন্টারভিউ (আমার ৪র্থ চাকরির চেষ্টা)

আজ লিখছি প্রথম পর্ব:
১. বিফল টিউশানি :
১৯৯৯ সাল। বুয়েটের ভর্তি-পরীক্ষার রেজাল্ট পেয়েছি। ঢা.বি. ও টেক্সটাইল কলেজের ভর্তি পরীক্ষা দেব বলে ঢাকায় (চাচার বাসায়) রয়ে গেছি। মনে মনে টিউশানি খুঁজছি, এমন সময় “প্রথম আলো”-র “নকশা” পাতায় একটা আর্টিকেল পড়ে জানলাম নীলক্ষেতে মিডিয়া সেন্টার আছে যারা টিউশানি খুঁজে দেয়। পরদিন সেখানে গেলাম এবং একটা মিডিয়া সেন্টারে গিয়ে কথা বললাম। সেখানকার পরিচালক প্রথমেই জেনে নিলেন আমার গ্রামের বাড়ি কোথায় এবং ঢাকায় কোথায় আছি। বুয়েটে চান্স পেয়েছি শুনে বললেন, আজই তার একজন বুয়েট-ছাত্র দরকার, লালমাটিয়ার এক বাসায় গৃহশিক্ষক প্রয়োজন, বেতন ৩০০০ টাকা। শুনে আমি হাতে আকাশের চাঁদ পেলাম। তিনি বললেন, প্রথমেই ৫০০ টাকা দিয়ে এখানকার সদস্য হতে হবে, তারপর বেতনের ৬০% অগ্রিম তাকে দিতে হবে, তারপর তিনি আমাকে সেই বাসার ঠিকানা দেবেন। আমি সব শুনে সাথে সাথে চাচার বাসায় ফেরত এলাম এবং আমার মায়ের দেওয়া হাত-খরচের প্রায় সব টাকা (মাসের তখন সবে শুরু) নিয়ে আবার নীলক্ষেত ছুটলাম। টাকা লেনদেন শেষে তিনি আমাকে ঠিকানা লিখে দিলেন এবং আমি তখনই রওনা হলাম সেই বাসার উদ্দেশে।
যে ভদ্রমহিলা দরজা খুললেন, তিনি ছাত্রের মা। আমাকে দেখে মহা বিরক্ত। প্রথমত: তাঁরা সেন্ট জোসেফ-এর প্রাক্তন ছাত্র না হলে গৃহশিক্ষক হিসেব নিয়োগ দেবেন না, এটা নাকি সেই মিডিয়াকে আগেই বলা ছিল। দ্বিতীয়ত: গত সপ্তাহে তাঁরা ঐ মিডিয়ার কাছ থেকে গৃহশিক্ষক পেয়ে গেছেন এবং কেন এরপর আরো কয়েকজনকে পাঠানো হচ্ছে, তা নিয়ে আমাকেই দু’কথা শুনিয়ে দিলেন।
আমি ভগ্নহৃদয়ে ফিরলাম সেই মিডিয়া সেন্টার (নাকি দোকান?)-এ। পরিচালক সব শুনে বললেন, এটা কোন ব্যাপার না। তিনি আমাকে আরেকটি টিউশানি জুটিয়ে দেবেন। ইতোমধ্যে সেখানে কিছুক্ষণ বসে থাকার সুবাদে আমি বুঝে গেছি, এরা টিউশানি দেবে না, বরং একই কুমিরছানা বারবার দেখিয়ে ফায়দা লুটবে। আমার মতো অনেকেই একই অভিযোগ নিয়ে এসেছে এবং সবাইকে তিনি বলছেন, অন্যত্র ব্যবস্থা করে দেবেন। আমি এবার বললাম, আমার টিউশানি দরকার নেই, আমার টাকা ফেরত চাই। তিনি বললেন, সদস্য ফি অফেরতযোগ্য। বেতনের অগ্রিম পরে ফেরত দেওয়া হবে। আমার চেহারা আর আচরণই বলে দেয়, আমি মফস্বলের এক ভীতু কিশোর এবং আমাকে ঠকানো খুবই সহজ। আর এই লোক ঢা.বি.-তে রাজনীতি করত (নাম তার ঈশাণ, কিছুক্ষণ সেখানে বসে এটা জেনেছি)। কাজেই তার সাথে আমি ঝগড়া করে সুবিধা করতে পারলাম না।
এরকম প্রতারিত হয়ে আমি মুষড়ে পড়লাম, কিন্তু লজ্জায় বাসায় কিছু জানাইনি। এরপর কয়েকবার গিয়েও যখন এক টাকাও আদায় করতে পারলাম না তখন বিষয়টা আমার চাচাত ভাই (শান্ত ভাইয়া)-কে জানালাম। শান্ত ভাইয়া নীলক্ষেত এলাকায় বড় হয়েছেন, এবং সিটি কলেজ ও ঢা.বি.-তে পড়েছেন। সব শুনে পরদিন সকালে আমাকে নিয়ে তিনি সেই মিডিয়ার দোকানে গেলেন। ঈশাণকে বললেন, টাকাটা এখনই ফেরত দিতে হবে, নইলে কী ব্যবস্থা নিতে হবে তা আমাদের জানা আছে। শুনে ঈশান ১০ মিনিট সময় চাইলেন।
১০ মিনিট পর আমরা তার সামনে গিয়ে দাঁড়াতেই ১৭০০ টাকা গুনে গুনে ফেরত দিলেন। আমার “শিক্ষা সফর”-এর একটি পর্ব শেষ হলো।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×