ত্রস্ত পদে সন্ত্রস্ত হয়ে হেটে হেটে ,
বাতাস হয়ে বাতাসের গন্ধ নিতে চেয়েছিলাম ।
বরাবর হতাশ হয়েছিলাম ,
উর্ধস্বাসে পালাতে চেয়েছিলাম ।
ভীত হয়েছিলাম ,
হৃত হয়েছিলাম ,
প্রীত হয়েছিলাম ,
মৃত হয়েছিলাম ।
ভ্রান্তির পরত এ শ্রান্তির শরৎ এ উড়তে উড়তে ,
মাটি হয়ে মাটিতে মিশতে চেয়েছি ।
ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়েছি,
গোলক ধাধায় ঘুরেই গিয়েছি ।
হেরেছি ,
জিতেছি ,
ধরেছি ,
ছেড়েছি ।
নিন্দুকের নিন্দায় নিন্দিত হতে হতে ,
ময়লা হয়ে ময়লা ধুয়ে ফেলবো।
সজীব একটা নিঃশ্বাস নেবো ,
হেরেও জিতে যাবো ।
করবো ,
লড়বো ,
হারবো ,
জিতবো ।
-------------------
০৩০২২০১৫
রাত ৩:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




