তুমি যতটা দক্ষ প্রজননে,
তারচেয়েও বেশি দক্ষ মননে।
তুমি যতটা পটু ছলায়,
তার থেকেও বেশি পটু কলায়।
নিজের বাহিরটাকে চেনালে,
ভিতরটাকে জানালে না।
সজ্জাগত সত্তাটাকে বিকশিত করলে,
মজ্জাগত আত্নাটাকে প্রস্ফুটিত করলে না।
তুমি যতটা সমাদৃত বক্ষে,
ততটা নিগৃহীত অক্ষে।
তুমি যতটা আপন ভোগে,
তার থেকেও বেশি আপন ত্যাগে।
যতটা তুমি অগ্নি,
ততটা তুমি ভগ্নি।
জাগালে -
কিন্তু নিজে জাগলে না।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৫ রাত ২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



