somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই গনতন্ত্র আমি চাই না

২৪ শে মে, ২০১৫ রাত ৯:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Rabiul Robi

গতকাল (২২.০৫.২০১৫) মিরপুর থেকে মতিঝিল আসার জন্য বিকল্প পরিবহন নামের একটি বাসে উঠলাম। সিটও খালি ছিল তাই একটু আরাম করে বসে কানে ইয়ারফোন লাগিয়ে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচটির ধারাভাষ্য গভীর মনোযোগ দিয়ে শুনতেছিলাম। বাসটি ফার্মগেট অতিক্রম করে কাওরান বাজার এসেছে
কান থেকে ইয়ারফোন সরিয়ে জানালা দিয়ে দেখার চেষ্টা করলাম সেদিন কোথায় খালেদা জিয়ার উপর হামলা করা হয়েছিল। টিভিতে দেখেছিলাম তো ঠিক অনুমান করতে পারছি না। যাইহোক কাওরান বাজার সিগন্যাল অতিক্রম করেছি এমন সময় শুনতে পেলাম মাইকে বলা হচ্ছে- খালেদা জিয়ার সালাম নিন, বাস মার্কায় ভোট দিন, তাবিথ ভাইয়ের সালাম নিন, বাস মার্কায় ভোট দিন।
পাশের সিটে বসে থাকা একজন বলল খালেদা জিয়া আসতেছে। আমি একটু কৌতুহল নিয়ে বাসের জানালা দিয়ে দেখার চেষ্টা করলাম। দেখলাম সামনে একটা সিএসএফ সদস্যদের গাড়ী, তার পিছনে একটি সাদা গাড়ী। আমার মনে হয় সাদা গাড়ীটিতেই সাবেক প্রধান মন্ত্রি খালেদা জিয়া ছিল, তার পিছনে আর একটি কাল রঙের গাড়ী। MTB টাওয়ারের একটু আগে আমাদের বাসটি এসেছে ঠিক তখনই বাংলামটর সিগন্যালে গণ্ডগোল দেখতে পাই। মানুষজন সব কাওরান বাজারের দিকে দৌড়াচ্ছে । সহজেই বুঝতে পারলাম আজকেও খালেদা জিয়ার উপর হামলা করা হচ্ছে। এদিকে আমাদের বাস থেকে সবাই তাড়াহুড়া করে নেমে দৌড়াচ্ছে, আমিও বসে রইলাম না, তাড়াহুড়া করে নামলাম । আমার সাথে থাকা একটি জরুরী কাগজসহ খামটি বাসের সিটে রেখে এসেছি। বাসে ফিরে যাওয়ারও কোন উপায় নেই। সবার সাথে জীবন বাঁচানোর জন্য দৌড়াচ্ছি।



এবার আপনি হয়তো বলবেন জীবনকে এতো ভয় পান কেন?? কি করব বলেন- এই জীবনই আমার এখন বড় সম্পদ। এই জীবন নামের সম্পদকে ভালভাবে বাঁচিয়ে রেখে নিজে প্রতিষ্ঠিত হতে চাই, আমার পরিবারের জন্য কিছু করতে চাই। তাহলে এই মূল্যবান জীবনকে এত সহজে নিভে যেতে দিব কেন?

সেদিন একজনের ফেসবুক স্ট্যাটাস এ দেখলাম যে, ২১শে আগস্টের গ্রেনেড হামলা নাকি একটি পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবির মত বানানো। আবার সেদিন কাওরান বাজারে যখন খালেদা জিয়ার গাড়ীতে হামলা করা হলো তখন কেউ কেউ এটাকে একটি সাজানো নাটক বলে চালিয়ে দিল।

কিন্তু আমরা সাধারন মানুষ এগুলোকে ছায়াছবি বা নাটক কোনটাই বলি না। ২১শে আগস্ট গ্রেনেড হামলায় যে দলের ক্ষয়ক্ষতি হয়েছিল সে দল সেই সময় হরতাল মিছিল-মিটিং ইত্যাদি করেছিল। আবার সেদিন যখন খালেদা জিয়ার উপর হামলা করা হয়েছে তখন বি. এন. পি. বিক্ষোভ মিছিল করলো, হরতাল ডাকলো।
কিন্তু আমি ভাবি অন্য কথা। আজ আমি বা আপনি যদি এরকম হামলার শিকার হই বা বা তাদের প্রতিহিংসার বলি হই, আমাদের কোন ক্ষয়ক্ষতি হয় তবে কে আমাদের জন্য প্রতিবাদ করবে, কে আমদের ক্ষতিপূরণ দেবে। তাদের প্রতিহিংসার জন্য আমার বা আপনার ক্ষতি হবে, আমার বা আপনার পরিবার ধ্বংস হবে তাতে তাদের কিছুই যায় আসে না।

আমাদের দেশ আজ কোন পথে, আমাদের দেশের রাজনীতি আজ কোন পথে, আমদের দেশের গনতন্ত্র আজ কোন পথে কেউ কি বলতে পারেন??

আজ আমাকে বলতেই হচ্ছে--
এই যদি হয় মুক্তিযুদ্ধের চেতনা, তবে আমি মুক্তিযুদ্ধ বিশ্বাস করি না।
এই যদি হয় আমাদের গনতন্ত্র, তবে এই গনতন্ত্র আমি চাই না।
আজ এই যদি হয় রাজনীতির নমুণা, তবে এই রাজনীতিকে আমি ঘৃণা করি................................
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মুমূর্ষু কবিতা

লিখেছেন সালমান মাহফুজ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১১



আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ এসেছে শরৎ

লিখেছেন ইসিয়াক, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩১



শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।

ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ। 

স্নিগ্ধ  বাতাস দোলা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×