আমাদের ছোট দেশ চলে ধুঁকে ধুঁকে
নির্বাচন আসলেই হাঁটু তার কাঁপে
পার হতে চায় কসাই পার হয় খুনি
আঁতাতের রাজনীতি জানি আমি জানি
খাঁ খাঁ করে নীতি কোথা নাই সাদা
দু-ধারে জামাত তোষণ অর্গাজম সুধা
কিচিমিচি করে সদা লীগ দলের ঝাঁক,
রাত ওঠে থেকে থেকে শিবিরের হাঁক।
ভোট বেবসায় লস হয়ে গেলে পরে
আঁচল ছাঁকিয়া তারা ব্লগার ধরে ।
ডিবি এসে ধরে নাহয় মৌলবাদী দেয় কোপ
সুশীল চামারগণ বলে - “ চুপ রহ চুপ “
গুমের বাদল নামে, লাশ জড় জড়
অসহায় জনতা ভয়ে থর থর
মহাবেগে রক্ত বাণী গেয়ে ওঠে,
ঘোলা জলে মাছ শিকার , সব দল ছোটে।
দুইদলের ব্যালট বাকশে পড়ে যায় সাড়া,
নির্বাচনের উৎসবে দেশ - চুতিয়া পাড়া ।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





