somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তেল বেবসায়ি ওরফে মুই কি হনুরে ওরফে ' হোটেল ওয়েস্টিন '

০৬ ই জুন, ২০১৩ রাত ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হোটেল ওয়েস্টিন ,

আপনি সুন্দরী , আপনি অভিজাত আপনার গা থেকে ভুড়ভুড় করে বিদেশী বাসনা বের হয় । আপনি চৌধুরী সাহেবের মেয়ের চেয়েও আকর্ষণীয় কামনীয় । চৌধুরীর মেয়েকে যেমন দূর থেকে দেখে “ আহা উহু “ করতে হয় তেমনি আপনাকেও দূর থেকে দেখে “ কারবারডা দেখছুইন “ বিলাপ করতে হয় । ঠেলা গাড়ি , রিক্সা চালিয়ে চৌধুরীর মেয়ে হয়তো অর্জন করা যায় কিন্তু আপনাকে ? --- “ ভাই থামেন “ !

পাচতারা ওয়ালা ওয়েস্টিন ,

আমরা সবাই জানি আপনি গুলশানে মালদার পার্টিদের থাকা খাওয়ার বেবস্থা করে থাকেন । কিন্তু আপনি যে তেলের বিজনেসে নামছেন সেটা জানতাম না ।

( পাঠকগণ , এই তেল তাহসান মিথিলার জুঁই নারিকেল তেল নয় , এই তেল নয় মায়ের হাতের সুস্বাদু ইলিশ ভাঁজার সয়াবিন তেল , এই তেল জামালপুর জেলার সরিষা ক্ষেতের সরিষার তেলও নয় , এমন কি এই তেল ফার্মগেটের ‘ ঐ সব ‘ তেলও নয় যা আপনার দণ্ড আরও খাড়া বা মজবুত করবে । ওয়েস্টেনের এই তেলের নাম -- “ তোরা আবাল হবি তেল “ )

আমরা জানি আপনার এই তেলের হরেক গুণাবলি বিদ্যমান । এই তেলের কাছে ইরাক সৌদির তেল মাঠা ! এই তেল ব্যাবহার করে সহজেই আয় করা কুটি কুটি টেকা । অথচ নেই মার্কিন ড্রন বিমানের ভয় । কি চমৎকার এই তেল । অনেকেই প্রশ্ন করতে পারেন এই তেল খায় না , মাথায় দেয় না , গোসলের আগে শরীরে ঘষে না , তাইলে এই তেল কি কামে লাগে ?

মাননীয় স্পিকার – এই কুদরতি তেল মানুষের চোখে এবং কানে ঢেলে দেয়া হয় ।
কস্কি মমিনের বউ মমিনা ? ক্যামনে ক্যামনে !!

শুনুন তাহলে এই তেল বাঙ্গালী মানব সন্তানদের কানে উপুত করে ঢেলে দিলে তা সরাসরি মগজে চলে যায় । সেখানে গিয়ে এই তেল ওয়েস্টার্ন মিউজিকের সাথে সূর ধরে বলে -- “ তোরা দেখছসনি ভাত খাওয়া ছাওয়ালরা - ঐ ঝিলিকমারা ওয়েস্টিন কতো মহান , কতো দরদী এক্কেবারে হাতেম তাই তাই তাই মামার বাড়ি যাই “
এই তেল চোখের মণিতে আন্দোলিত হয়ে বলে – “ ইস্ট অর ওয়েস্ট – ওয়েস্টেন ইজ দ্যা বেস্ট “


এটেনশন সিকার ওয়েস্টিন ,

আপনাকে অনেক ধন্যবাদ আপনি একজন রেশমাকে নিজের ঘরে তুলে নিয়েছেন । অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন ।

কিন্তু আপনি কাজটি কখন করেছেন ? যখন দেখলেন একজন রেশমা অলৌকিক ভাবে আমাদের মাঝে ফিরে এসেছেন ঠিক তখনি আপনার মাথায় বিজনেসের ধান্দা ঘোরা শুরু করলো । কারন এক রেশমা আজ আপনার হোটেলকে নিয়ে যাবে আরও অনেক উঁচুতে , সাধারণ বাঙ্গালীদের ক্ষমতার বাইরে !

ওয়েস্টেন , আপনি কি জানেন সাভারে রানা প্লাজায় এই পর্যন্ত কতো জন মানুষ মৃত্যুবরণ করেছেন ? জানেন কি আরও কতজন রেশমা আজ জীবিত অবস্থায় , মৃত্যুর জন্য অপেক্ষা করছেন ? আপনি কি বলতে পারেন আজ কতোজন রেশমার হাত অদৃশ্য হয়ে গেছে , কতোজন রেশমার কেটে ফেলে দিতে হয়েছে পা ?
আপনি একজন মৃত্যুঞ্জয়ী রেশমাকে ৩৫ হাজারের চাকুরী দিয়ে বাংলাদেশসহ বিশ্ব মিডিয়ায় নিজেকে “ মুই কি হনুরে “ জাহির করলেন , কিন্তু নির্মম ভাবে আহত হওয়া আরও হাজার হাজার রেশমা যারা তাদের পরিবার নিয়ে আপনার মতো অভিজাত পাচস্টার ওয়ালের একটুখানি সাহায্যের জন্য অপেক্ষা করে আছে তাদের জন্য কি করেছেন ?

আমাদের পক্ষে সবাইকে সাহায্য করা সম্ভব নয় তাই আমরা একজনকে সাহায্য করেছি ।
খামোশ !

আমরা কেউ ভুলে যায়নি আপনি সাহায্য করেছেন সেই মেয়েটিকে যেই মেয়ে ১৭ দিন রানা প্লাজার ধ্বংসস্তূপের নিচে নিজ জীবনীশক্তি দিয়ে বেচে ছিল । সে একা লড়াই করছে মৃত্যুর সাথে । এই বিস্ময়কন্যা আপনার মতো সুবিধাভোগী তেল বেবসায়িদের জন্য মৃত্যু জয় করে ফিরে আসেনি । সে ফিরে এসেছে বাংলাদেশের গার্মেন্টস দিদিমণিদের প্রতিনিধি হয়ে যারা শত অত্যাচারের পরও বেচে থাকে , আমাদের আপনার হোটেলে প্রবেশের সুযোগ করে দেয় ।

এক মৃত্যুঞ্জয়ী রেশমানে নিয়ে আপনাদের আই মানবতা বিজনেস না করে একটু খানি সাহায্যের হাত বাড়িয়ে দিন সেইসব রেশমাদের প্রতি যাদের এই মুহূর্তে আপনাদের খুব বেশী দরকার । যদি নিজেদের গায়ে মহৎ দরদী তকমা ট্যাগ লাগাতে চান তবে তাদের কিছুটা সাহায্য করুন । অন্য রেশমাদের জীবিকার নিশ্চয়তা প্রদান করুন ।
মনে রাখা ভালো প্রতিটা রেশমার বেঁচে থাকবার অধিকার আছে । যেখানে মিডিয়া কাভারেজ পাওয়া যাবে না সেই রেশমারাও পরিবার নিয়ে বাঁচতে চায় ।


সকল বিত্তবানদের প্রতি ,

অনেক তো আছে আপনাদের , বিজনেস ধান্দা ত্যাগ করে ওদের একটুখানি সাহায্য করে দেখুন , সত্যিকারের ভালো লাগা অনুভব করবেন ।

সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৩ রাত ১:২৪
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×