somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অদম্য

৩০ শে অক্টোবর, ২০২২ ভোর ৫:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কলাম১: শাহ আবদুল করিমকে গান ছেড়ে দিতে বলা হয়েছিল। জবাবে শাহ আবদুল করিম নিরাপত্তার অভাবে নিজের গ্রাম ছেড়ে দিয়েছিলেন। স্ত্রী সরলার কবর নিজে খুঁড়েছেন, নিজে জানাজা পড়িয়েছেন, খুঁড়েছেন নিজের কবরও! লোকে বিকৃত করে গাইলেও তিনি বলেছেন- আমি গানের মধ্যে দিয়ে আদর্শ প্রচার করি। সেই আদর্শ হলো- একদিন দুনিয়াটা বাউলের হবে!

সবাই লালন সাঁই বা শাহ আবদুল করিম হবে না। কেউ কেউ হি'ন্দু নেতার সালমা খাতুন পুত্রবধূ হোক চাইবে, এরপর সমালোচনা সইতে পারবেনা, যাদেরকে কেবল লেখার কারণে হত্যা করা হলো তাদের মত প্রকাশ নিয়েও বকাঝকা দেবে, বউ পিটাবে, সভা সমিতিতে গিয়ে সাম্যের কথা বললেও মনে বিশ্বাস করবেনা!
কিন্তু এদেরকে কি খারিজ করে দেয়া যাবে?

উত্তর হচ্ছে- না। পলিটিক্যাল কারেক্টনেস দিয়ে দুনিয়া চলবেনা!
কেউ কেউ হবে পাবলো নেরুদা, লিও তলস্তয় কিংবা জঁ জেনে। যে রেপের আসামি হয়েও কবিতা লিখবে, যে দারুণ সব উপদেশমূলক গল্প লিখেও সেসব উপদেশের ধার ধারবেনা নিজের জীবনে, যে চুরি ডাকাতি করবে কিন্তু দুর্দান্ত লেখক হবে, শিল্পী হবে! কেউ কবির সুমন হবে, গালি খাবে, অন্যের মত সহ্য করতে পারবেনা, কিন্তু বলবে- আমার নবী শচীন দেব বর্মন!

কেউ অরুন্ধতী রায় হবে, কেউ হবে ওরহান পামুক- যারা নিজেদের দেশের অন্যায়ও চোখে আঙুল তুলে দেখাতে পারে!
উল্লেখ্য তুরস্কের অটোম্যান সম্রাটদের চালানো আর্মেনিয়ার গণহত্যা নিয়ে কথা বলেছিলেন ওরহান পামুক, অরুন্ধতী রায় যেমন বলেছিলেন কাশ্মীরের কথা।

আমাকে এক সাংবাদিক জিজ্ঞেস করেছিল- তোমার সমাজে এতো সমস্যা, কিন্তু তবুও তুমি কেন লেখো?
আমি বলেছিলাম- তুমি যেকারণে খাবার খাও, আমি সেই কারণে লিখি!
কেউ কেউ আমার মতো আদালতে উঠবে, লেখার জন্য মামলা খাবে, থ্রেট পাবে, দেশ, সমাজ সব ছাড়বে, কিন্তু লেখা ছাড়বেনা! কারণ শাহ আবদুল করিমের মতে সেটা কেবল লেখা না, একটা আদর্শ! আদর্শের জন্য অনেকদূর যাওয়া যায়।
একবার আমাকে বলা হলো- পুলিশের পত্রিকায় লেখেন, একটা আর্টিকেল বাবদ ৫০০০টাকা দিবে! পকেটে একটা টাকাও নাই, তবুও লিখলাম না, কারণ সরকারি লেখক হওয়ার চাইতে হাত কেটে ফেলা আমার জন্য সম্মানের।

দুনিয়ায় দুই শ্রেনীর লেখক শিল্পীই থাকবে। তর্ক থাকবে, দ্বিমত থাকবে। কিন্তু কোনটা থাকবেনা জানেন?

একদিন লেখার কিংবা আঁকার কারণে কাউকে ঘর ছাড়তে হবে না, কাউকে জেলে যেতে হবে না, মামলা হবে না, কাউকে দেশ ছাড়তে হবে না। দুনিয়াটা একদিন লেখকের হবে। বিশ্বাস করেন- শুধু টাকার জন্য সবাই লেখেনা। কেউ কেউ এইদিনটার কথা ভেবেও লেখে!
হয়তো এই বিদেশেই মরে যাবো কিন্তু দুনিয়া একদিন দেখতে চাওয়ার স্বপ্ন দেখা আমি কক্ষনো ছাড়বো না!
এমন একটা দিন কি এই দুনিয়া কখনো দেখবে না?

কলাম২: আমি নিশ্চিত- আমাদের দেশের ছেলে এবং মেয়েরা যদি দুনিয়াটা একটু ঘুরে দেখার সুযোগ পেতো তাহলে বুঝতো তারা যে দুনিয়ায় থাকে সেই দুনিয়ার বাইরেও এক দুনিয়া আছে মুক্ত স্বাধীন মানুষের মতো উড়ার জন্য।
এসোসিয়েশনের সুবাদে মিশেছি অনেক মেয়ের সাথে রাত দুপুরে চষে বেড়িয়েছি প্যারিসের অলিতে গলিতে ।এরমধ্যে কেউ কারও পোশাকের দৈর্ঘ্য মাপেনি, কেউ বলেনি- ওড়না কই? রাতের বেলা অচেনা শহরের জনমানবহীন রাস্তায় একা একা হাঁটতে এতটুকু ভয় করেনি! অথচ নির্ভয়ভাবে নিজের দেশের প্রকৃতিই বা কয়জন ছেলে বা মেয়ে দেখেছে?

প্রিয় দুনিয়া ও সমাজ, জেনে রাখো- এই পৃথিবীতে, এই প্রকৃতিতে মানুষ হিসেবে সবার আছে সমান ভাগ। যাকে তুমি রুখতে চাইবে, সে একদিন তোমাকে জয় করে হয়ে উঠবে অদম্য।

নিজের ভুলগুলো থেকে শিখে যে ফুল হয়ে ফোটে, ভেঙে দেয়ার চেষ্টাকে জয় করতে শেখে, সমাজের ভাষায় তথাকথিতভাবে 'ভালো’ হওয়ার চেষ্টা করেনা বরং নিজের মতো হতে চায়, নিজের যোগ্যতায় আর পকেটে নিজের টাকায় যে দুনিয়া চষে বেড়ায়, তাকে রুখে দেবার শক্তি তোমার হবে কেমন করে?
লেখক: মো: আব্দুল বাছিত রাজেল
পেশা : শিক্ষক
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের চীন সফর, অশ্বডিম্ব।

লিখেছেন হাসান কালবৈশাখী, ২৭ শে জুন, ২০২৬ রাত ২:৪৭

বাংলাদেশী মিডিয়া সোসাল মিডিয়াতে তোলপার
তারেক রহমানের চীন সফরে ভারত উদ্বিগ্ন।
এখন তো দেখলাম অশ্বডিম্ব।
কোন অর্থায়ন চুক্তি নেই, নতুন কোন ঋন দিবে না
বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়ে কোন চুক্তি বা মামুলি সমঝোতা... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

সৌর বিদুৎ।

লিখেছেন নাহল তরকারি, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:১৮


আমি বিটিভি দেখতে ভালোবাসি। একদিন বিটিভিতে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখেছিলাম। এটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল না। সেখানে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী/মন্ত্রী সোলার বিদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে বলছিলেন।... ...বাকিটুকু পড়ুন

×