somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই পৃথিবীটার দেখা কি আমরা কখনো পাবো? আদৌ পাবো কি?

০৩ রা অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়দিন আগে ক্রিকেটার তানজিম সাকিবের নারীবিদ্বেষী মন্তব্য নিয়ে লেখায় যারা আমাকে কুৎসিত গালাগাল করেছিলেন তাদের জানাই-কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চারণকবি রাধাপদ রায় যার বয়স ৮০, তাকে পিটিয়েছে দুই ছেলের বয়সী লোক একজনের নাম রফিকুল ইসলাম আর অন্যজনের নাম কদুর আলী। জানা গেছে তারা দুইজন কেউই গানবাজনা পছন্দ করে না। কোন এক সালিশের সূত্র ধরে তারা পিটিয়ে পিঠ লাল করে দিয়েছে এই কবির।

এদিকে আশি বছর বয়সী রাধাপদ রায় কবি, সেইসাথে হিন্দু। কদুর ও রফিক দুইজনই জানে একজন হিন্দু সংখ্যালঘুকে প্রহার করলে কিছুই আসে যায়না, যেমন আসে যায়না ক্রিকেটার হয়ে দেশের কর্মজীবী মেয়েদের নিয়ে বাজে কথা বললে।
এটা একটা সমাজের সামগ্রিক চেহারা, সেই চেহারা জানিয়ে দেয়- গান, কবিতা এবং সংস্কৃতি একটা অংশ কি ভয়াবহ অপছন্দ করে যে আশি বছর বয়সী একজন বয়স্ক গুরুজনকে কেবলই ধর্মের কারণে পেটাতে সমস্যা হয় না।
এই অন্ধত্ব কি একদিনের?

না, এই অন্ধকারের জন্ম অনেক আগের। এরও অনেক আগে শাহ আবদুল করিমের স্ত্রী সরলার জানাজা করিয়েছিলেন শাহ আবদুল করিম নিজে, কারণ করিম গান গায়। গ্রামের মসজিদে তাকে নিয়ে গালাগাল করা হয়েছিল, জিজ্ঞেস করা হয়েছিল- করিম কি গান ছাড়বা? করিম গান ছাড়েনি, গ্রাম ছেড়েছিল। অভিমান করে লিখেছিল-

আমি কূলহারা কলংকিনী
আমারে কেউ ছুঁইয়োনা গো সজনী।

রীতা দেওয়ানের নামে মামলা হয়েছিল, রীতার বিরুদ্ধে অভিযোগ ছিলো- সে গানে ধর্ম অবমাননা করেছে। ব্যাস এইটুকুই!
রীতা কাউকে খুন করেনি, মারেনি। কেবল গান গেয়েছিল।

এতদিনেও এই জনপদের লোক বুঝতে শেখেনি- দেশ কেবল মানচিত্র, ব্রীজ আর রাস্তাঘাট না। দেশ মানে দেশের গানবাজনা, সংস্কৃতি। বিদেশে যদি আসেন হাতে করে রাস্তাঘাট ব্রীজ আনতে পারবেন না, আনতে হবে ওই গানবাজনা, কবিতা আর চিত্রকলাই। এইজন্যই লোকে শাহ আবদুল করিমের গান বিকৃত করে গায় জেনেও করিম বলতেন- আমি গানের মধ্যে দিয়ে একটা আদর্শ প্রচার করি, সেই আদর্শ হলো: পৃথিবীটা একদিন বাউলের হবে।

রাধাপদ রায়ের একটিই অপরাধ যে তিনি অপরাধ করেননি, কবিতা লিখেছেন। একটা সমাজ যখন অপরাধীরা চালায়, তখন তারা গান, কবিতাকে ভয় পায়, কবিকেই ভাবে সবচেয়ে বড় অপরাধী!
একদিন রাধাপদ রায় বেঁচে থাকবেন না। কিন্তু বেঁচে থাকবে এই আশাটুকু যে পৃথিবী একদিন মানুষের বসবাসের যোগ্য হবে, কবির হবে!

এই পৃথিবীটার দেখা কি আমরা কখনো পাবো? আদৌ পাবো কি?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×