somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আর বি এম টুটুল
সহজ মানুষ,সহজ মন,সহজ কথা,সহজ সত্য আমার মতামত । প্রচার করুন যদি একটি মাত্র আয়াতও হয়....লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ । ৫ ওয়াক্ত নামাজ মানুষের জীবনকে বদলে দেয় ইসলামিক বিধান মেনে একটি সুন্দর জীবন চায়।আল্লাহ্‌ আপনি সব কিছুর মালিক ।

ক্রিকেটে হেরে গেলেই- বাংলাদেশ হেরে যায় না !! যখন জেগে জেগে বিবেক ঘুমায়, তখনি বাংলাদেশ হেরে যায় !!

২৪ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

3 বলে ২ রান চিরপ্রতিদ্বন্দ্বী চিরশুত্রু ইন্ডিয়া বলেই কষ্টটা একটু বেশী পেয়েছি।
তবে এই ইন্ডিয়ার সাথে আমাদের টিম হেরে যাওয়ায় যারা বাংলাদেশ হেরে গেছে
ভাবছেন বা বাংলাদেশ ১ রানে হেরে গেল এই বলে স্ট্যাটাস দিচ্ছেন তাদের বলছি, থামেন ভাই !
রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে কি থাকবেনা তার জন্য কি কোন ইস আস করেছেন !
একবার ভেবেছেন আমাদের নিরবতায় ইসলামের পরাজয় হয়ে যদি মুনাফিকদের বিজয় হয়
তখন আমাদের মুসলমানদের অস্তীত্ব কোথায় গিয়ে আছড়ে পড়বে !
তনুর জন্য কি করেছেন !


ক্রিকেট খেলায় হারলেই আপনারা ভাবেন বাংলাদেশ হেরে গেল,
আপনারা কষ্ট পান.! কিন্তু ক্রিকেটে হারলে বাংলাদেশ হারে না,
হারে বাংলাদেশের ক্রিকেট টিম..! বাংলাদেশ তখন হারে----

যখন ফেলানিরা কাটা তারে ঝুলন্ত অবস্থায় মানবতাকে ধিক্কার দেয়। যখন বিশ্বজিৎ রা প্রকাশ্যে নির্মম ভাবে খুন হয়..
যখন হাজার কোটি টাকা লোট হওয়ার পরো মন্ত্রীরা বলে এটা বেশী কিছুনা...
যখন স্বাধীন দেশের গণতন্ত্র গুম হয়ে যায়..!
যখন পেটের ভেতর সন্তান গুলিবিদ্ধ হয় !
যখন রাস্তায় ক্লান্ত শ্রমিক শখের পিস্তলের গুলিতে নিহত হয় ।
যখন পুলিশের হাতে নিরিহ জনগনকে নির্মম ভাবে মরতে হয়..!
যখন জানার মধ্যেই রিজার্ভের টাকা চুরি হয় !
যখন শাপলা চত্তরে হাজারো মুসলিম ভাই রক্তাক্ত হয় !
যখন রাজন,সামিউল বিবেকহীন মানুষের নির্মমতায় মারা যায়।
যখন ৯০% মুসলিম রাষ্ট্রে রাষ্ট্র ধর্ম ইসলামের উপর মামলা করা হয়..
যখন ৯০% মুসলিম রাষ্ট্রে বোরকা হিজাব নিষিধ্য হয়..!
যখন কেন্টার্মেন্টের মত যায়গায় তনুর মতো মেয়েরা ধর্ষিত হয়...
.
আর এত কিছুর পরেও দেশের জনগন চুপ থাকে, তখন বাংলাদেশ হেরে যায়..!
.
ক্রিকেট একটা খেলা এটা কোনো যুদ্ধ নয়, খেলায় হারজিত থাকবেই, এক দল জিতলে অন্য দলকে হারতে হবেই,
এটাকে আমরা দেশ প্রেম দেখানোর এক মাত্র উপায় ভেবেনিয়েছি..!
.
আরে যেই ইন্ডিয়াকে আমরা এত ঘৃণা করি, ওরাও আমাদের চেয়ে শত গুনে ভাল, মনে আছে সেই চলন্ত বাসে ধর্ষনের ঘটনা?
যেটা মিডিয়াতে আসার পর অল ইন্ডিয়া পথে নেমে এসেছিল প্রতিবাদ করে..!(আমরাও এটা নিয়ে অনেক প্রতিবাদ করেছিলাম ফেসবুকে)যার জন্য তাদের সরকার ২৪ ঘন্টার ভিতর অপরাধিকে ধরে ছিল..!
.
কিন্তু তার কিছুদিন পর সেইম ঘটনা আমাদের দেশেও ঘটে ছিল, কেউ কিছু বলেনি,
শুধু ফেসবুকে কত গুলো স্ট্যাটাস এসেছিল..!
তাই দেশ প্রেমের ক্ষেত্রে ইন্ডিয়া আমাদের চেয়েও অনেক ভাল..!
.
ফাইজলামির ও সীমা থাকে- তোমার দেশের কোটি টাকা লুট হয়ে গেল,
তোমার ৯০% মুসলিম রাষ্ট্রে সংবিধান থেকে ইসলাম উঠে যাচ্ছে, তাতে তোমার কিছু যায় আসে না,
আর ICC কাকে নিষিদ্ধ করল তাতে তোমার সব পেটে ব্যাথা..!
আরে ছাগলের দল যেই দেশ বাঁচলেইনা ক্রিকেট থাকবে, দেশই যদি না বাচে ক্রিকেট দিয়ে কি হবে..!
.
আজ যদি বাংলাদেশ টিম জিতে যেত, রিজাভের চুরি হয়ে যাওয়া টাকা টা কি ফিরে আসত?
তনুর পরিবারের মুখে কি হাসি ফিরে আসতো?
সবাই বোমা আতসবাজী করে আনন্দ করতা,
কিন্তু ঐ পরিবারটার কথা ভাব.?
ও যদি তোমার পরিবারের বোন খালা কেউ হত, তো.. তুমি কি করতা...??

তনুর কথা বলে নাহয় স্ট্যাটাসটা বড় করলাম না, এটা নিয়ে সবাই বলছে আমি না হয় নাই বল্লাম..!

একটা ৯০% মুসলমানের দেশে যদি ইসলাম ধর্ম রাষ্ট্র ধর্ম না হয় তবে এমন % মার্কা মুসলমানের কি বা দরকার আছে ।
এটা তো আমাদের গর্ব, আমাদের ধর্ম ইসলাম,আমাদের রাষ্ট্র ইসলামী,আমাদের প্রধান ধর্ম ইসলাম ।
কিন্তু সেই প্রধান বিষয়গুলি নিয়ে যদি কেউ কেউ খেলা করতে চায় তবে কি আমরা মুসলমানরা শুধু হায় হায় করেই যাবো !
যদি সত্যি ইসলাম ধর্ম আমাদের রাষ্ট্র ধর্ম না থাকে আমরা কি আমাদের বিবেকের কাছে পরাজিত হয়ে গেলাম না ।
তাই এখনই সব এক হয়ে তার প্রতিবাদ করা খুব দরকার,
যদি হেলামি করে কাফের মুনাফিকদের বিজয়ী করে দেয় তবে এর জন্য আমাদের সারা মুসলিম জাতীকে সারা জনম পস্তাতে হবে।
আর আল্লাহর দরবারে এর জন্য কঠিন শাস্তির মুখোমুখি হতেই হবে ।
তাই সবাই আজ প্রতিবাদ করুন
.
আর সব শেষে যেটা বলব- দেশ প্রেমের বা নিজের ভালবাসার মনের ইমোশনটা যেখানে দেখানোর সেখানে দেখান,যেখানে দেখালে কাজে দিবে, ক্রিকেট খেলায় না..!
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

ডেঙ্গু আবার ধেয়ে আসছে তাই ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বিত কার্যক্রম রূপকল্প

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই মে, ২০২৬ সকাল ১০:৪১


লেখাটির উপক্রমনিকা
মাস কয়েক আগে সামুর পাতায় ব্লগার কলা বাগান ১ এর একটি গুরুত্বপুর্ণ লেখা প্রকাশিত হয়েছে । লেখাটিতে থাকা মুল কথাগুলি ছিল... ...বাকিটুকু পড়ুন

×