somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আর বি এম টুটুল
সহজ মানুষ,সহজ মন,সহজ কথা,সহজ সত্য আমার মতামত । প্রচার করুন যদি একটি মাত্র আয়াতও হয়....লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ । ৫ ওয়াক্ত নামাজ মানুষের জীবনকে বদলে দেয় ইসলামিক বিধান মেনে একটি সুন্দর জীবন চায়।আল্লাহ্‌ আপনি সব কিছুর মালিক ।

ভালবাসা একান্তই নিজের, ভালবাসা এ পৃথিবীর জিনিস ! তাই মন খুলে ভালবাসুন আপনজনদের ♥

২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মৃত্যুপথ যাত্রী ব্যাক্তিটি তাঁর শেষ অপূরণীয় যে বিষয়টি প্রকাশ করে তা হল ,
শেষ বারের মত যদি তাঁর কাছের মানুষদের আরো একটু ভালবেসে যেতে পারতো !

এক গভেষনায় দেখা গেছে-
মৃত্যু পথ্যযাত্রী ব্যাক্তি কিসের জন্য বেশী আফসোস করেন,
পৃথিবীটা কিসের জন্য তার কাছে সবচেয়ে অপূরণীয় মনে হয়।
জবাবে,বলেছেন, কাছের মানুষদের ঠিকমত ভালবাসতে না পারা।
কি আশ্চর্য! এক জন মৃত্যু পথ যাত্রী যে তার মৃত্যুর কথা না ভেবে,
মৃত্যুর আগেও ভেবে চলেছেন কিভাবে কাছের মানুষদের আরো ভালবাসা যায়। অথচ আমরা আজ কি করছি !
একে অপরের কাছ থেকে কত দূরে চলে যাচ্ছি !
অবহেলায় কিংবা ব্যস্ততায় , কারনে কিংবা অকারনে এতো মধুর সম্পর্ক গুলোকে হারিয়ে ফেলেছি অবলীলায় ।

আপনজন ====
এই শব্দটা অনেক দামী একটা শব্দ।
পৃথিবীর আয়তন কত? সত্যি বলতে আমাদের কাছে পৃথিবীটা ততটুকুই বড় যতটুকুতে
ছড়িয়ে আছে আমার আপনজনেরা।
আমাকে যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীতে দেশ কয়টা আমি বলব
আমার বাবা ,আমার মা ,আমার ভাই ,আমার ভালোবাসার মানুষ ,
আমার বন্ধু। আমার কাছে দেশ এ কয়টাই।
আমাদের পৃথিবীর আয়তন ততটুকু আমাদের আপনজন আছে যতজন। এরাই আমাদের পৃথিবী।
এ কারণে মরার আগে আপনজনদের যা ভালোবাসার বেসে নেন।
আপনার আজকে বাবাকে বলতে ইচ্ছে করছে মিস ইউ বাবা তখনি বলে দেন।
মা কে বলতে ইচ্ছে করছে ভালোবাসি মা তখনি বলে দেন।
ভালোবাসার মানুষটাকে নিয়ে খালি পায়ে সমুদ্র সৈকতে হাটতে ইচ্ছে করছে। হেটে নেন।
কালকের জন্য ফেলে রাখবেন না
এই আধুনিক যুগে আমরা কাজটাকে আগে রাখি ,ভালবাসাকে পরে রাখি।
সেটা বাবার জন্য হোক ,মায়ের জন্য হোক কিংবা প্রেমিক ,প্রেমিকার জন্য। আজ ব্যাস্ত কাল ভালোবাসব।
আর যদি মাঝরাতেই মারা যান?
এই আফসোস নিয়ে মরবেন ,আহারে ওদেরকে কত ভালোবাসার ছিল ভালোবাসা হলনা।

আজকে আপনি মারা গেলে এইটা ফ্যাক্ট হবেনা যে আপনি আর বিরিয়ানি খাইতে পারবেন না ,
গাড়ি চালাইতে পারবেন না ,টাকা উড়াইতে পারবেন না,আড্ডা দিতে পারবেন না,
অফিসের কাজ শেষ করতে পারলেন না ।।
আপনি আজ মারা গেলে ফ্যাক্ট হবে এইটা ,
আপনি আর আপনজনদের সাথে সময় কাটাতে পারবেন না।
এক টেবিলে বসে রাতের খাবার খেতে পারবেন না।
আপনার ছোট্ট মা মনিকে বুকে নিয়ে ঘুম পাড়ানির গল্প শোনাতে পারবেন না !
ভালোবাসা এ পৃথিবীর জিনিস। ভালবাসা একান্ত নিজের জিনিস !
মরে গেলে ভালোবাসতে পারবেন না। পাবেন না ভালবাসার সেই মধুর স্বাদ নিতে !
তাই বেঁচে থাকতেই যা ভালোবাসার বেসে নেন।
পৃথিবীর অনেক মানুষ আজ স্বার্থময় ভালবাসা নিয়ে ব্যস্ত !
তারা না হয় থাকুক তাদের মতই !
আপনি আজ থেকে হয়ে যান একটু ব্যতিক্রম ! তাতে ক্ষতি হবেনা !
ঘড়ির কাটাটাকে থামিয়ে রেখে আপনজনদের নিজের পৃথিবী বানান। দেখবেন পৃথিবীটা আসলেই সুন্দর ।

একটি কথা দৃঢ় সত্য -
থাকতে জিনিসের মর্ম বুঝেনা যে জন
হারিয়ে খুজে যে বোকা সেই জন ।

তাই যতই বিপদ আসুক- যতই মান অভিমান থাকুক !
নিজের সর্বশেষ ভালবাসা টুকু দিয়ে ভালবেসে যান আপনজনকে !

কাছের প্রতিটি মানুষকে ভালবাসুন মন প্রান খুলে উজাড় করে !
কারন সুখ এটাই ! অন্য কিছুতে নয় !
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×