এক নেতা বক্তৃতার মধ্যে নানা ধরণের কথা বলতে বলতে বলে ফেললেন, " এবার যদি আমি MP হতে পারি তবে বাজারের পূর্বপাশে যে খাল আছে সেটা ভরাট করে সেখানে একটা স্কুল করে দেব।"
,
একথা শুনে জনসভার মাঝখান থেকে এক লোক বলে উঠল, "লিডার, খাল বাজারের পূর্বপাশে না। গ্রামের শেষ মাথায়। "
,
নেতা বললেন, তাতে কি হইছে?? প্রয়োজনে বাজারের পূর্বপাশে আগে খাল কাটব।তারপর সেই খাল ভরাট করব। পরে সেখানে স্কুল বানিয়ে দেব।
,
যথারীতি এই লোক MP হলেন।এরপর তিনি জনসভায় যা বলেছিলেন, তা করা শুরু করলেন। ফলে যেটা হল সেটা এ রকম,,,,,
গ্রামের শেষ প্রান্তের সেই খাল টা যেটা বর্ষাকালে প্লাবিত হয়ে লোকজনের অনেক সমস্যা করে, সেটা সে রকমই থাকল।এদিকে বাজারে খাল কাটা শুরু হয়ে ভরাট হতে হতেই MP সাহেবের মেয়াদ শেষ হয়ে গেল।( কারণ, টেন্ডারবাজী, দলবাজী সহ নানা কারণে বিলম্ব।) স্কুল আর হলোনা। অর্থাৎ, জনগনের ভাগ্য, সাথে সাথে দেশের ভাগ্যও যেখানে ছিল সেখানেই আটকে রইল।
আমাদের দেশ-জাতির দূর্ভাগ্য এইযে, আওয়ামীলীগ -বিএনপি, জামাত-জাতীয় পার্টি নির্বিশেষে প্রতিটা দলেই এ জাতীয় নেতার ছড়াছড়ি। যদি এমনটা না হত, তাহলে স্বাধীনতার পরে ৪৫বছর লাগত না, আরো অনেক আগেই আমাদের দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হত। কারণ, সৃষ্টিকর্তা আমাদের দিয়েছিলেন অফুরন্ত প্রাকৃতিক সম্পদ আর মানব সম্পদ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





