somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার বন্ধু ক্লিনটন আর কখনো ক্রিকেট খেলতে পারবে না!!! খেলার মাঠে আর কখনো বল করতে পারবে না!!!

১৮ ই এপ্রিল, ২০১২ দুপুর ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিনের আলো তখনো পুরোপুরি ফুটে উঠে নি। সূর্য পূব আকাশে নিজ অস্তিত্ব জানান দিচ্ছিল । সূর্যি মামা আর আকাশে মেঘের জলরাশির মধ্যে চলছে লুকোছুরি-লুকোছুরি খেলা ।মাঝ রাতে কালবৈশাখির ঝড়ের কবলে পড়া আম গাছের ঢালপালা গুলো এখানে সেখানে পড়ে আছে। ঘুমের আলস্য তখনো আমার পুরোপুরি কাটে নি। শুয়ে শুয়ে এপাশ ওপাশ করতে থাকলাম। এমন সময় আমার সস্তা দামের নোকিয়া মোবাইল ফোন টা হঠাত্‍ বেঁজে উঠল। অলস ভঙ্গিতে ফোন টা কানের কাছে চেপে ধরলাম। আমার এক পরিচিত বন্ধুর কন্ঠস্বর। ফোনে সে যা বলল তাতে আমার সমস্ত ইন্দ্রিয় স্হির হয়ে গেল।

ফোনের সারমর্ম হচ্ছে আমাদের অত্যন্ত প্রিয় বন্ধু ক্লিনটন বিশ্বাস কিছুক্ষন আগে আম গাছ থেকে পড়ে তার ডান হাতের রেডিও-আনলা নামের হাড় দুটো মাঝ বরাবর ভেঙ্গে আলাদা হয়ে গেছে। তাকে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল এবং পরে সেখান থেকে এম্বুলেন্সে করে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হল।

একটা ব্যাপার আমি কিছুতেই মিলাতে পারছিলাম না, আমরা যারা একসাথে পড়ি তাদের মধ্যে ক্লিনটন ছিল সব ধরনের গাছে উঠার ব্যাপারে সমান পারদর্শী। কি আম গাছ, কি জাম গাছ, কি নারিকেল গাছ, যে কোন ধরনের গাছে উঠা তার জন্য কোন ব্যাপার ই ছিল না। একগাছ থেকে অন্য গাছে কত অনায়াসে সে পার হয়ে যেতে পারত।

ক্লিনটনের আরও একটা ভাল গুন ছিল। সে খুব ভাল ক্রিকেট খেলত। আমাদের দলের সবচেয়ে দ্রুত গতির বোলার ছিল সে। যখন আমি তার আহত হওয়ার খবর শুনে হাসপাতালে তাকে দেখতে যাই, আমাকে দেখে সে প্রথম যে কথাটি বলল, "দোস্ত, আমি কি আর কখনো ক্রিকেট খেলতে পারব না?? আমি কি আর কখনো বল করতে পারব না??" আমি তাকে ভরসা দিলাম, "এটা কোন ব্যাপার ই না, দুই মাস পরে সব ঠিক হয়ে যাবে, তুই তখন আবার আগের মত সব করতে পারবি।"

কিন্তু এক্সরে রিপোর্ট এবং ডাক্তারের সাথে কথা বলে বুঝতে পারলাম, অপারেশনের পর হাত ঠিক হতে কয়েক বছর সময় লেগে যেতে পারে। আর বল করার মত ভারী কাজ হয়ত সে আর কখনই করতে পারবে না।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১২ রাত ১১:০৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×