somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আ'বোল-তা'বোল

২০ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে)

এই কেন? সেই কেন? অমুক কেন? তমুক কেন?
এ এটা করে কেন? সে সেটা করে কেন?

আচ্ছা, এসব কেন বাদ দিয়ে আসুন একটি গল্প শুনি। অনেকদিন আগে এলাকাতে নতুন মসজিদ নির্মাণ হবে। উৎসুক জনতার স্বঃতস্ফূর্ততায় মসজিদ নির্মাণ হলো ঠিকই। কিন্তু বিপত্তি দেখা দিলো নামাজের সময়। জামাতে মুসুল্লি নাই। দিন যতো যাচ্ছে মুসুল্লি ততোই কমছে। নামাজের জন্য ইমাম সাহেব বললেই সবাই বলে এই কাজ, সেই কাজ, এই ব্যস্ততা, সেই ব্যস্ততা। আগে না পেট ভরা, তারপর ইবাদত করা। এমন জরা-জীর্ণভাবেই চলতে লাগলো মসজিদের সব কার্যক্রম। ইমাম সাহেবের মনেও কষ্টের শেষ নাই। মসজিদের সভাপতিও এখন বেশি মসজিদমূখী হন না। আবার সভাপতির নানান ধান্দার খবরও ইমাম সাহেবের কানে আসছে।

এই যখন এলাকার অবস্থা তখন জানা গেলো এলাকার আবাসিক হোটেলে নাকি অনৈতিক কার্যক্রম শুরু হয়েছে। এই শুনে ইমাম সাহেবের ঈমানি হুংকার। যদিও সেই হুংকারে সবাই দলবদ্ধ হয়ে আওয়াজ তুলে আবাসিক হোটেল বন্ধ করার, কিন্তু সেই আওয়াজ আর আবাসিক হোটেল পর্যন্ত পৌঁছায় না। দিন যতো বাড়ছে আবাসিক হোটেলের আশ-পাশ ততোই রমরমা হচ্ছে। তাই বলে কেউ সেই আবাসিক হোটেলের কার্যক্রম মেনে নিতে পারেনি। সেই আবাসিক হোটেলের বিরুদ্ধে সবার বিপ্লবী মন্তব্য অব্যহত রয়েছে। সবাই সমস্বরে বলে ইহা অন্যায়। কিন্তু আবার সন্ধ্যার পরই দেখা যায় কম-বেশি সবারই সেই হোটেলের দিকেই আসা-যাওয়া।

আর এদিকে মসজিদ কাঁদে মুসুল্লির জন্যে। ইমাম সাহেব এই ভেবে পেরেশান যে, কেনো মানুষ হোটেলের দিকে যায়? প্রায়ই এই নিয়ে ইমাম সাহেব ইমানি হুংকার দেন। সবাই হুংকার শুনে যার যা আছে তা নিয়েই ঝাঁপিয়ে পরে। কিন্তু সেই ঝাঁপ ইমাম সাহেবের চোখের সামনেই সীমাবদ্ধ। ইমাম সাহেব বলেন, সবাই মিলে হোটেলে যাওয়া বন্ধ করলেইতো হয়। সবাই এতে একমত হয়। সবারই এটা চাওয়া কেউ না গেলেইতো হয়। কিন্তু কেউ মন হতে এটা চায় না যে, আমি যাবো না। তাই ইমাম সাহেবের এসব ইমানি হুংকার কানে আঙুল দিয়ে শুনে শেষ করে আবার গুটি গুটি পায়ে সবাই এগিয়ে চলে সেই হোটেলের দিকে। আর অন্যদের দেখে বলে, “কত্তো খারাপ! মাত্র ইমাম সাহেবের এখানে বলে আসছে যাবেনা, আর এখনই যাচ্ছে! শেষ! সমাজটা ধ্বংস হই গেলো!”

আর এদিকে ইমাম সাহেব ভেবে পাননা, যেখানে এলে মৃত্যুর পর নিশ্চিত জান্নাত সেখানে বাদ দিয়ে যেখানে গেলে মৃত্যুর পর জাহান্নাম অবধারিত, সেখানে সবাই যায় কেনো? এই কেনোর উত্তর জানতে ইমাম সাহেব মসজিদের সভাপতির সঙ্গে কথা বলেন। সভাপতি জানান, এটা ব্যক্তিস্বাধীনতা। এতে হস্তক্ষেপ করা অন্যায়। ধর্ম কারো উপর জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। এসব শুনে ফিরার পথে ইমাম সাহেবরে এক না'লায়েক দুষ্টু জানায়, মসজিদের সভাপতি সাহেব নাকি এখন সেই আবাসিক হোটেলেরও সভাপতি!!!

এতোসবের পর পেরেশান ইমাম সাহেব আরো পেরেশান হয়ে যান! ইমাম সাহেবের মাথায় এখন শুধু ঘুরে, “কেনো কেনো কেনো কেনো কেনো কেনো কেনো কেনো কেনো কেনো কেনো কেনো কেনো কেনো কেনো কেনো কেনো কেনো কেনো কেনো কেনো!”

ইমাম সাহেবের পেরেশানিতে আমার কানে খালি নিচের গানটা বাজে…..

সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৬
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×