somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ওয়াসি
একেক জন মানুষের চিন্তা-চেতনা, ভাবধারা একেক রকম । আর কারো লেখা পড়েই তার চিন্তার অংশীদার হওয়া যায় । তাই নয় কি?

"বরফ গলা নদী" উপন্যাস রিভিউ

১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সাধারণত রিভিউ খুব কম লিখি। গল্পের বইয়ের তো আরো না। সেমিস্টার ব্রেকের ছুটিতে অনেকগুলো উপন্যাস পড়া হয়ে গেছে। কোনো এক বিচিত্র কারণে জহির রায়হানের সবগুলো বই পড়া থাকলেও তার "বরফ গলা নদী" পড়া হয় নাই।

কাল রাতে বইটা ধরলাম। শেষ করার পর ছোটখাট একটা রিভিউ না লিখে মনে শান্তি হচ্ছে না।

"বরফ গলা নদী" একটি নিম্নবিত্ত অসচ্ছল পরিবারের এবং তাদের ঘিরে আবির্ভূত হওয়া কিছু চরিত্রের সমন্বয়ে তৈরী দৈনন্দিন জীবন-যাত্রার গল্প।

সামান্য বেতনের কেরানির চাকরি করা হাসমত আলী এবং তার স্ত্রী সালেহা বিবির ঘরে পাঁচটি সন্তান। প্রেসে চাকরিরত বড় ছেলে মাহমুদ, ইন্টারমিডিয়েট পাস করা বড় মেয়ে মরিয়ম, তের- চৌদ্দ বছরের চটপটে কিশোরী মেয়ে হাসিনা, সাত বছরের ছোট ছেলে খোকন এবং চার বছরের মেয়ে দুলু।

একটা ভগ্নদশা দালানে সংসার চলে এই দারিদ্রতায় জর্জরিত বড় পরিবারটির । বড় ছেলে মাহমুদের স্বপ্ন ছিল সে বড় একজন সাংবাদিক হবে। কিন্তু সাংবাদিকতা পেশায় এসে মানুষের জোচ্চুরি, বাটপারি, মিথ্যা অপপ্রচার, আর বড় লোকদের গরিবের উপর ক্ষমতার আধিপত্য দেখে তার স্বপ্ন বাস্তবতার কাছে হার মানে। মেজাজ খিটখিটে হয়ে যায় তার। আশেপাশের কাউকে সে সহ্য করতে পারে না। পত্রিকার জন্য ভুয়া খবর লিখতে লিখতে অতিষ্ঠ হয়ে সে একদিন চাকরি ছেড়ে দেয়।

পরিবারের বড় মেয়ে মরিয়ম। ইন্টার পাস করার পর পরিবারকে আর্থিকভাবে সহায়তা করার জন্য সে সেলিনা নামের একটি মেয়েকে প্রাইভেট পড়ানো শুরু করে। সেলিনার বড় বোনের দেবর মনসুর। মরিয়মকে তার খুব পছন্দ হয়। প্রায়ই সে সেলিনাদের বাসায় যাওয়া আসা করে মরিয়মের সাথে দেখা করার জন্য। মাঝে মাঝে তাকে রাস্তায় একটু এগিয়ে দেয়। মরিয়ম সবই বুঝতে পারে। তারও মনসুরকে ওর ভদ্র স্বভাবের জন্য ভাল লাগতে শুরু করে। কিন্তু অতীতের তিক্ত অভিজ্ঞতার জন্য মরিয়মের এখন পুরুষ মানুষকে বিশ্বাস করতে ভয় হয়। তাই চাইলেও মনসুরকে কাছে ভিড়তে দেয় না।

পরিবারে রয়েছে মেজো মেয়ে হাসিনা। সারাদিন লাফালাফি করা যার স্বভাব। একজন কিশোরী মেয়ের এত উচ্ছৃঙ্খল চলাফেরা তার পরিবারের কেউ ভাল চোখে দেখতে পারে না। কথা বলার সময় কোনো বাছ-বিচার নেই তার। বিনা সংকচে সবার সাথে মিশে বেড়ায়। কারো কোনো কিছু ভাল লাগলে হুট করে তার সেটা চেয়ে বসতেও দ্বিতীয় বার ভাবা লাগে না।

এছাড়া গল্পের আরো কিছু চরিত্রে আছে মরিয়মের বান্ধবি লিলি এবং মাহমুদের কয়েকজন বন্ধু। এই চরিত্রগুলোর জীবন যুদ্ধ নিয়েই গড়ে উঠেছে গল্পের কাহিণী।

প্রথম পুরুষে লেখা গল্পের বাচনভঙ্গি সহজ ও সাবলিল। ক্যারেক্টার ডেভেলপমেন্ট আর কাহিনীবিন্যাসও অনেক সুন্দর। নিম্নবিত্ত পরিবারের কষ্ট আর ছোট ছোট ঘটনার কারণে তাদের আনন্দের বহিঃপ্রকাশও অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এরপরই রয়েছে একটা অসাধারণ সমাপ্তি, যা পাঠককে নাড়িয়ে দিতে যথেষ্ট।

যারা নিয়মিত বই পড়েন কিংবা অবসরে সুন্দর একটা ফ্রেশ গল্প পড়তে চান তাদের জন্য এটি একটি আবশ্যিক উপন্যাস।

পারসোনাল রেটিং: ৪.৭/৫
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×