শেষ পর্যন্ত আজকের হরতালে বি.এন.পি.ও সমর্থন জানিয়ে দিল এবং এটা পরিষ্কার করে দিল যে, একাত্তরের মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের প্রতি তাদের পূর্ণ সমর্থন বিদ্যমান। সুতরাং, হরতালটা যে অন্যগুলোর মত ঝিমিয়ে পড়া হবে না সেটা খুব ভাল ভাবেই বোঝা যায়। আরও ভাল ভাবে বোঝা যায়। জামায়াত ও শিবিরের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতি একবার দৃষ্টিপাত করলেই।
গত মাসের শুরু থেকেই পুলিশের ওপর শিবিরের আক্রমণ এর প্রচণ্ডতাই প্রমাণ করে বর্তমানে তারা কতটা সংগঠিত এবং কতটা আন্তরিকতার সাথে তারা কাজ করে। তারা তাদের বিবেকের কাছে এতটাই পরিষ্কার যে, প্রকাশ্য রাস্তায় একজন পুলিশকে কুপিয়ে জখম করে তারা গায়ে আগুন দেবার চেষ্টা করতেও তাদের বিন্দুমাত্র বাঁধে না।
কিন্তু, তাদের এতটা সাহস আসে কোথা থেকে? চেষ্টা করেছি তার কিছু উত্তর বের করার।
প্রথমতই আসে তাদের আত্মনিবেদনের কথা। তারা তাদের সংগঠনের প্রতি কতটা আত্মনিবেদিত সেটা তাদের হামলার প্রচণ্ডতার দিকে একবার লক্ষ্য করলেই খুব ভাল ভাবে বোঝা যায়। কিন্তু, এতটা আত্মনিবেদিত তারা কিকরে হয় যখন তারা খুব ভাল ভাবেই জানে যে তারা দেশ ও রাষ্ট্রে সংবিধানের বিরুদ্ধে কাজ করছে, পুরো জাতি তাদের বিরুদ্ধে।
আমার বেশ কিছু বন্ধু শিবির করে। তাদের মানসিকতা এবং তাদের কর্মকাণ্ডগুলো আমি বোঝার চেষ্টা করেছি। তাদের প্রথম কাজ হচ্ছে ক্লাস থ্রি-ফোরের বাচ্চাগুলোকে সর্বপ্রথম, আল্লাহর কথা, ইসলামের কথা, নামাজের কথা, রোজার কথা বলবে। তখন বাচ্চারা তাদের ভাল হিসেবেই জানবে। আর ছোট বাচ্চারা কখনও এটা নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করবে না। ভাইয়াটা, ইসলামের কথা বলে, সুতরাং সে ভাল। তাদের দর্শন এটুকুই। তারপর ধীরে ধীরে তার প্রতি অনুগত হয়ে পড়ে। এরপর শুরু হয় ব্রেইন ওয়াশ। তাকে বোঝান হবে বর্তমান সরকার ব্যবস্থার হীনতা, ইসলামের গৌরব আর সর্বোপরি গোলাম আযম কতটা মহান ব্যক্তিত্ব। ধীরে ধীরে বাচ্চাটা তার প্রতি অনুরক্ত হয়ে পড়বে। আর যে সময়টায় তার বিবেক বুদ্ধি গড়ে উঠে থাকে একটি পুর্ণাঙ্গ আপন মতাদর্শের মানুষ হিসেবে গড়া ওঠার কথা ছিল তখন সে হয়ে উঠবে জামায়াতের অনুসারী একটি জড় পুতুল।
তারপরেই বলা যায়, তাদের সাংগঠনিক সামর্থ্যের কথা। আমার দেখা বাংলাদেশের সবচেয়ে সংগঠিত ছাত্র-সংগঠন হচ্ছে, 'বাংলাদেশ ইসলামী ছাত্র-শিবির।' প্রতিনিয়ত তাদের যেই সাংগঠনিক কর্মকাণ্ডগুলো দেখি তাতে মনে হয় চেইন অব কমান্ডটা এখানেই সবথেকে বেশি কার্যকর।
এছাড়া একটা ছেলে ছাত্রলীগ বা ছাত্রদল কেন করতে আসে? কয়েকদিন আগে ছাত্রলীগের এক পাতি-নেতার কাছে এর উত্তর পেয়েছিলাম- 'আরে শোন ভাই, আমরা তো আর ছাত্রলীগ করি না। আমরা করি ছাত্র-রাজনীতি।' বুদ্ধিমান পাঠক নিশ্চয় ভালভাবে ইঙ্গিতটা ধরতে পারছেন। আর একটা ছেলে শিবির করতে কেন আসে? তার এখানে লাভটা কি? শূন্যের কাছাকাছি। হয়তো শূন্যেরও নিচে। কারণ এখানে তাকে আরও অনেক কিছু খোয়াতে হয়। তারপরেও সে শিবির করছে। তার একমাত্র কারণ, তার পারলৌকিক কামনা। এখানে ইহ-জাগতিক চাওয়া-পাওয়ার বিষয় আছে সেখানে মানুষ মোহের বশে ছুটে যায়। যেমনটা যাওয়া হয়, ছাত্রলীগ বা ছাত্রদলে। কিন্তু, শিবিরে কেউ কিছুর লোভে যোগদান করে না। সেখানে সবাই যায় ইসলাম নামের এক বিকৃত আদর্শ(জামায়াতের ব্যাখ্যা অনুসারে)কে ধারণ করে। যেখানে সে নিজের আদর্শের জন্য মৃত্যুকে বেছে নিতেও দ্বিধা করে না।
এছাড়া এমন অনেকেই থাকে, যারা পারিবারিক-ভাবে জামায়াতে ইসলামীর ঐতিহ্য বহন করে আসছে। আমার দেখে শিবিরগুলো সব এই শ্রেণীতেই পড়ে। তাই পারিবারিক-ভাবে তাদের কোন বন্ধন নেই। তাদের যে কোন প্রকার তাণ্ডবকেই তার পরিবার সমর্থন করে। যে কোন সময় শিবিরের জন্য তাদের পরিবারের কাছে কোন জবাবদিহিতা করতে হয় না যেখানে আমি কোন Social Welfare এর জন্য বের হতে গেলেও বাসায় হাজার বার জবাবদিহিতা করতে হয়। এমনকি নিজেদের সন্তান যদি শিবিরের কাজ করতে গিয়ে জেলে যায়, তখন তারা উঠে পড়ে লাগে তাকে মুক্ত করতে এবং মুক্ত করে সেই শিবিরের কাজেই পাঠায়।
এরপর আসি পুলিশের নিষ্ক্রিয়তার বিষয়ে: নিম্নস্তরের বুদ্ধির একজন মানুষও বুঝতে পারবেন একটা ছোট জিনিস। যেই ছেলেরা শিবির করে তাদের ওপর তাদের পরিবারের কেউ নির্ভর করে না। কিন্তু, একজন পুলিশ অফিসারের ওপর তার পরিবারের প্রত্যেকে নির্ভর করে থাকে। মাস-খানেক আগে জয়পুরহাটে এক পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখম করে তার গায়ে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করা হয়। যদি সে সত্যিই মারা যেত তখন তার পরিবারের কি হত?
আর দ্বিতীয় বিষয় হচ্ছে, পুলিশের মাঝে কিন্তু শিবিরের মত কোন আদর্শ কাজ করে না। তারা সরকারের গোলাম তাই তাদের শিবিরকে প্রতিরোধ করতে হবে। কিন্তু, তাদের তো তাদের জীবনের মায়া আছে। আমি এখানে মোটেই তাদের নিষ্ক্রিয়তাকে সমর্থন করছি না। আমি স্রেফ তাদের দর্শনটাকে বোঝানোর চেষ্টা করেছি।
আর আরেকটা বড় বিষয় হচ্ছে আমাদের পুলিশ বাহিনী কতটা দক্ষ? একটা ছোট্ট ঊদাহরণ দিই। আমার বাবা যখন টাঙ্গাইলে DC Course করতে গিয়েছিল, তখন Shooting Exam দিয়ে এসে আমাদের জানাল তাকে যেখানে Shoot করতে হয়েছে সেটাকে সে ঠিকমত দেখতেই পায়নি, উল্লেখ্য আমার বাবার চোখে খানিকটা সমস্যা আছে। যাই হোক, পরের দিন জানা গেল আমার বাবা দ্বিতীয় হয়েছে! এই হচ্ছে আমাদের পুলিশ বাহিনীর দক্ষতা।
শেষ পর্যন্ত বলতে, বর্তমানে শিবিরের তাণ্ডবের এই প্রচণ্ডতার একমাত্র কারণ হচ্ছে তাদের ঐকান্তিক আত্মনিবেদন। আর সেই সাথে কাজ কারে ক্রমাগত ব্রেইন- ওয়াশের মাধ্যমে তাদের বিবেক বোধ, বুদ্ধিকে নিষ্ক্রিয় করে দেয়া যার ফলে তারা একজন পুলিশ অফিসারকে পুড়িয়ে মারার চেষ্টা করতেও দ্বিধা করে না।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





