ক্লাস শুরু হবার পরে গত কয়েক দিন যাবৎ কিছু একটি ব্যতিক্রম মনে হচ্ছে। অনেক চিন্তা-ভাবনার পরে ব্যাপারটি আবিষ্কার করতে পারলাম। সেটি হলো হাইওয়ে থেকে আমার হোস্টেলে যাবার লিংক রোড সব সময় পরিষ্কার থাকতো,এমনটি শুরু থেকেই দেখে আসছি। কিন্তুু ইদানীং রোডটি অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে আছে।
*
এলাকার সবাই সাকু পাগলা নামে ডাকে। হ্যা এই সেই সাকু পাগলা যিনি প্রতিনিয়তই এই রোডটি পরিষ্কার করে রাখতো। আমি প্রায় সকালেই তাকে দেখতাম রোডটি পরিষ্কার করতে। ভালো-খারাপ দুটি অনুভূতিই আমার হতো। কারন,আমরা যে কাজটি পারি নি তা এই মানুষটি করতে পেরেছে।
.
আজ-কাল সাকু পাগলার খুব অভাব। কারন,এরাই পরোক্ষভাবে জনসেবা করছে। কিন্তুু আমরা তার কতটুকু মুল্যায়ন করতে পেরেছি?
.
সাকু পাগলা নেই,কিন্তুু তার পরম যত্নের রোড আজ অযত্নে অবহেলিত অবস্থায় রয়েছে। এক সময় তার কাজগুলো পাগলামী মনে হলেও আজ তার গুরুত্ব বুঝতে পেরেছি। কিন্তুু তাকে মূল্যায়ন করি নি। মৃত্যু অনেক পাগলকেই পৃথিবী থেকে নিয়ে গেছে কিন্তুু মানুষের মন থেকে নিতে পারে নি।
.
যদি এভাবে পাগলরাই মানুষের উপকার করতে পারে? তবে শিক্ষার অহংকার ত্যাগ করে পাগল হওয়াই আমার কাছে বেশী গুরুত্ব পাবে। কারন তারাই নিম্নোক্ত কবিতার লাইনের অনুসরন করতে পেরেছে,
"এমন জীবন তুমি করিবে গঠন"
"মরিলে হাসিবে তুমি কাদিবে ভুবন"
.
এভাবে অনেক মানুষ সমাজে চরম অবহেলিত হয়েও মানুষের জন্য নিজেকে বিলীন করে দেয়। তবুও আমরা শিক্ষার গর্বে গর্বিত হওয়ার দোহাই দিয়ে তাদের এড়িয়ে যাই।
আর নয় অবহেলা,সকলের সাহায্যে এরা লাভ করুক নতুন জীবন।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




