পৃথিবীতে সব পেশা একসাথে পালন করা সম্ভব নয়। কিন্তুু সবার পক্ষে সম্ভব না হলেও দুজন মানুষ আছে যারা যেকোন পেশার কাজ করতে পারে; আমার আব্বু-আম্মু। হ্যা এনারাই পারেন আমার জন্য যে কোন কিছু করতে। শুধু আমার না,আপনার আব্বু-আম্মুও আপনার জন্য যে কোন কিছু করতে পারে। বলেন কি করে নাই আপনার বা আমার জন্য?
.
একবারে ছোট যখন ছিলাম আমার আপনার মল-মূত্র কে পরিষ্কার করত? কে খাবার খাইয়ে দিত? কি আপনার আবদার পূরণ করত?
প্রশ্নগুলোর উত্তর একটিই তা হলো,আব্বু-আম্মু।
.
আমার জন্য আমার আব্বু-আম্মু কখনো শিক্ষক, কখনো বন্ধু,কখনো সহযোগী এমনকি কখনো মেথরের মত কাজ করছেন। কারন তিনি শুধু আমার জন্য এগুলো করেছেন,কোন টাকার জন্য নয়।
.
আজ যখন তারা একটু বয়স্ক তখন তারা এক গ্লাস পানি চাইলেও ঢেলে খেতে বলি।কোন কাজ করতে বললে পরে করবো বলে কেটে পড়ি। কিন্তুু এগুলো কি করার কথা ছিল?
.
সবাই বছরে একদিন বাবা/মা দিবসে তাদেরকে ভালবাসার সমুদ্রে ডুবিয়ে ফেলি। এভাবে সমুদ্র ভরা ভালবাসা একদিনে না দিয়ে সারাবছর প্রতিটি দিন বালতি ভরা ভালবাসা দিন কাজে আসবে। স্ট্যাটাসে লাইক কমেন্টের চিন্তা না করে সেই সময়টুকু তাদের জন্য বরাদ্দ করেন দেখবেন তাদের থেকে সুখী মানুষ পৃথিবীতে আর থাকবে না।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




