somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শপথ

০১ লা মার্চ, ২০১৬ সকাল ৯:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রশিদ সাহেবের আজ দিনটি অন্যভাবে শুরু হচ্ছে।রশিদ সাহেবের এখন সিগারেট খেতে খুব ইচ্ছে করছে,কিন্তু রশিদ সাহেব পন করেছেন তিনি আজ থেকে আর সিগারেট খাবেন না। রশিদ সাহেব কখনো তার সিদ্ধান্ত বদলান না।
তাই এখন অন্যকিছু ভাবতে হবে। রশিদ সাহেব সেলিমকে ডাকলেন।
- চাচা আমাকে ডেকেছেন?
- হুম,ওই ড্রয়ারে এক প্যাকেট সিগারেট আছে, নিয়ে আস।
সেলিম ড্রয়ার থেকে সিগারেটের প্যাকেট নিয়ে আসল।
- এখান থেকে একটা সিগারেট বের করে আমার সামনে ধরাও।
- চাচা,আপনি আমার গুরুজন।আপনার সামনে সিগারেট টানলে বেয়াদবি হবে।
- গুরুজন আদেশ করেছে,বরং এই আদেশ পালন না করলে তোমার বেয়াদবি হবে।
- চাচা আমি সেখ হোয়াইট খাই,এটা তো বেনসন,মুখে লাগেনা।
- তোমার মুখে লাগার জন্য আমি তোমাকে সিগারেট ধরাইতে বলি নাই,তুমি সিগারেট টানবা আমি তা উপভোগ করব।
সেলিম একটা সিগারেট ধরালেন,কিন্তু মজা পাচ্ছে না,অনুরোধে ঢেঁকি গিললে সেটা কারো ভাল লাগার কথা না।
- বুজছ সেলিম,নবাব সিরাজউদ্দৌলার গ্যাস্ট্রিকের জন্য লেবু নিষিদ্ধ ছিল,নবাব ভাত খাওয়ার সময় তার চারপাশে চাকর বাকর লেবু কাটত,সেই ঘ্রানে নবাব ভাত খেতেন।
- চাচা,আপনার এখন খিদে লেগেছে,আমি ভাত খেলাম আর আপনি তা অবলোকন করলেন তাতে কি আপনার পেট ভরবে?
- তুমি এটা বুজবেনা, আমি এখানে পেট ভরার কথা বলি নাই,লেবুতে পেট ভরে না,সিগারেটে পেট ভরে না। এগুলা উপভোগ করার জিনিস।
- চাচা আমি বুঝতে পারছি,বেয়াদবি মাফ করলে একটা বলতাম।
- চাচা,আমার বিবাহ করার শখ উঠছে,পরিবার থেকে বলছে আমার এখনও বিবাহর বয়েস হয় নাই,আপনার তো বয়েস কম হলনা,যদি আপনি বিবাহ করিতেন তাহলে আমি উপভোগ করতাম।
- আমি বিবাহ করিলে তুমি তখন বলবে,চাচা আমার বউ মারার শখ জাগছে,আপনি যদি বউ মারতেন আমি একটু উপভোগ করতাম।
- ছিঃ ছিঃ চাচা,আপনার বউ আমার মায়ের সমান,থাক চাচা আমার বিবাহর শখ মিটে গেছে।
- সেলিম তোমাকে একটা কথা বলি,ছেলে মানুষের বিবাহর টাকা জোগাড় হলেই বিবাহর বয়েস হয়ে যায়,তোমার এখনো সেই টাকা জোগাড় হয় নাই,তাই তোমার পরিবার বলেছে তোমার বিবাহর বয়েস হয় নাই। আমি তোমার বিবাহর সব খরচ দেব,তোমার পরিবারকে বল পাত্রী দেখতে।
.
আজ সেলিমের বিয়ে,কনের বাড়ির সকল আয়োজন সম্পন্ন, সকালে সেলিম হার্ট এটাক করে মারা গেছে,বাড়িতে শোকের মাতম। কিছুক্ষন আগে সেলিমের দাফন সম্পন্ন করে রশিদ সাহেব বাড়িতে আসলেন।
অনেক কিছু ভাবছেন,হঠাৎ রশিদ সাহেব বাড়ির লোকজনদের ডেকে কনে বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করতে বললেন। রশিদ সাহেবের ৪৫ বছরের মধ্যে এই প্রথম একটা পন ভাঙলেন,এই জীবনে আর বিয়ে করবেন না বলে পন করেছিলেন।
.
রশিদ সাহেব বর সেজে কনে বাড়ির দিকে রওয়ানা দিলেন,আর বার বার উপরের দিকে তাকিয়ে সেলিমকে খুঁজে বেড়াচ্ছেন। সেলিম কি উপরে বসে রশিদ সাহেবের বিবাহ উপভোগ করছেন...!!??

আবার এটাও কি হতে পারে?? সেলিম সাহেব প্রাণ হারিয়ে কবরে গেলেন, আর রশিদ সাহেব প্রাণ নিয়ে মরতে যাচ্ছেন!
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৬ সকাল ১০:০৩
৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

ডাক্তাররা সামনে আরও পিটুনী খাবে... প্রতিকারের সময় এখনি

লিখেছেন অপলক , ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৫



দেশে রুগির চেয়ে ডাক্তার, নার্স বা সরকারী সেবা প্রদানকারী সংস্থার সংখ্যা অনেক কম। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ বুলেটিনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে নিবন্ধিত চিকিৎসকের সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৯৯৯ জন।... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

×