somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বই কিনে কেউ দেউলিয়া হয় না

১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

.
দুরের যাত্রা পথের মুসলমান ভাই ও বোনেরা আমার সালাম ও হিন্দু ভাইয়েরা আমার নমস্কার নিবেন।
দাদা ভাই,আমি কোন তাবিজ কবজ অথবা কোন সালসা মলম নিয়ে আসি নাই,দাদা ভাই আমাকে আপনারা কোন ক্যানভাসার ভেবে ভুল করবেন না।
দাদা ভাই আমি আপনাদের জন্য পৃথিবীর মহামুল্যবান একটা বই নিয়ে এসেছি।
দাদা ভাই, কবি বলেছেন বই কিনে কেউ দেউলিয়া হয় না।
দাদা ভাই আপনার মনে এখন প্রশ্ন জাগতে পারে,আমার হাতে যে বইটি আছে তাতে কি লিখা আছে? এবং বইটি আপনি কেন কিনবেন?
দাদা ভাই,আপনাকেই বলছি এই বইটি কিনলে আপনি জানতে পারবেন, কিভাবে একটা ফেসবুক একাউন্ট খুলতে পারবেন।
এই বইটি কিনে আরো জানতে পারবেন ফেসবুকে কিভাবে স্ট্যাটাস ও কমেন্ট করতে পারবেন।
দাদা ভাই,এই বইটি পড়ে জানতে পারবেন কিভাবে এড মি লিখে ফ্রেন্ড সংখ্যা বাড়ানো যায়।
.
দাদা ভাই এই বইটিতে আরো জানতে পারবেন কিভাবে আপনার শত্রুকে ব্লক মারা যায়।
.
দাদা ভাই এই বইটি পড়ে আপনি আরো জানতে পারবেন কিভাবে ৩০ দিনের মধ্যে সেলিব্রেটি হতে পারবেন।
.
দাদা ভাই এই বইটি পড়ে আপনি আরো জানতে পারবেন,কিভাবে রিপোর্ট মেরে আপনার শত্রুর আইডি ডিজেবল করা যায়।
দাদা এই বইটি কিনলে আপনার জন্য ফ্রি রয়েছে ৫০০ সুন্দরী মেয়ের ছবি ও আইডি লিংক সহ আরেকটি মিনি নোট বই।
.
দাদা ভাই, আপনার এখন এই বইটির দাম শোনার খুব ইচ্ছা। হ্যা দাদা ভাই,এই বইটি আপনি যে কোন লাইব্রেরী তে গিয়ে ১০০ টাকা দিয়ে কিনতে পারবেন। শুধু কোম্পানির পাবলিসিটির জন্য আজকের জন্য এই বইটি আপনার জন্য শুধু মাত্র ২০ টাকা ২০ টাকা ২০ টাকা।
দাদা ভাই বইটি লাগলে আওয়াজ দিবেন।
.
কেউ নাই?
দাদা ভাই আজকের জন্য একদম সীমিত রেট,কোম্পানির পাবলিসিটির জন্য এই বই আপনি পাচ্ছেন ১৫ টাকা ১৫ টাকা ১৫ টাকা।
কেউ নাই?
.
আচ্ছা দাদা ভাই আমি সামনের স্টেশনে নেমে যাব,যাওয়ার আগে শুধু আপনার জন্য এই বইয়ের দাম মাত্র ১০ টাকা ১০ টাকা ১০ টাকা।
মাত্র দুজন ভাই হাত তুলুন।
কেউ নাই?
- ভাই ৫ টাকা দিমু,দিবেন

-------সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা -------
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:১৯
২টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

×