মেয়েগুলো উঠার পর থেকেই বাসের অল্প বয়সী ড্রাইভারটি মাথা ঘুরিয়ে, আড় চোখে বারবার তাদেরকে দেখছিলো! বাসের সামনের ভাগে নির্ধারিত মহিলা সিটে বসেছে তারা। তাদের পোশাক স্বল্পতার কারণে শুধু ড্রাইভার নয়, বাস ভর্তি প্রতিটি হিংস্র পুরুষের কামনার দৃষ্টি তাদের দিকেই ঝুঁকেছে!
কিন্তু এই ব্যাপারে মেয়েগুলোকে উদাসীন মনে হলো! তারা ইতোমোধ্যে খোশ গল্পে মেতে উঠেছে! অকারণে তাদের বারবার হেসে উঠার শব্দে নাজমুল বিরক্ত হয়ে গেল!
বারবার মেয়েগুলোর দিকে তাকানোর ফলে ড্রাইভারের ড্রাইভিং ঠিকমত হচ্ছিলো না! কয়েকবার এক্সিডেন্ট হতে গিয়েও হলো না! এতে অনেকেই ক্ষেপে উঠলো! 'এই ড্রাইভার! সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাও!'
অনেক্ষণ ধৈর্য ধরে শেষ পর্যন্ত বিরক্ত হয়ে নাজমুল কন্ট্রাকটারকে ডেকে বলল, ভাই! হয়তো গাড়ি থেকে আমাকে নামিয়ে দিন, না হয় মেয়েগুলোকে নামান!' ব্যাস! শুরু হয়ে গেলো কন্ট্রাকতারের সাথে তার কথা কাটাকাটি! এক পর্যায়ে বেশ বিরক্ত হয়েই নাজমুল বাস থেকে নেমে গেল!
বাস থেকে নেমে সিএনজি ধরে বাসায় ফিরতে না ফিরতেই নাজমুলের কাছে খবর এল দুর্ঘটনার সংবাদ!
'বাসের ধাক্কায় এগারো বছর বয়সী একটি ছেলে নিহত!'
খবর নিয়ে জানা গেল নাজমুল যে বাসটাতে ছিল, সেই বাসটাই নিরপরাধ ছেলেটির হত্যাকারী! কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল নাজমুল!
ঐ এগারো বছর বয়সী ছেলেটির তো কোন অপরাধ ছিলো না। কিন্তু তবুও কেন তাকে বাসের চাকায় পিষ্ট হয়ে মরতে হলো? কেউ কি এই প্রশ্নের সঠিক জবাব দিতে পারবেন?
ছেলেটির মৃত্যুর জন্য আমরা কাকে দায়ী করবো? বাস ড্রাইভার? নাকি ঐ পর্দাহীন মেয়েগুলোকে?
আসুন এখান থেকে শিক্ষা গ্রহণ করি।
► আপনি যদি একজন পিতা হন- আপনার মেয়েকে পর্দা করতে আদেশ দিন
► আপনি যদি একজন স্বামী হন- আপনার স্ত্রী'কে পর্দা করতে বলুন
► আপনি যদি একজন ভাই হন- তবে আপনার বোনকে পর্দা করার উপদেশ দিন
কারণ, আমাদের পরিবারকে দোযখের আগুন থেকে বাঁচানো আমাদেরই দায়িত্ব।
বিচার দ্বীনের মালিক বলেনঃ
"হে বিশ্বাসীগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার-পরিজনকে সেই আগুন থেকে রক্ষা কর, যার ইন্ধন হবে মানুষ ও প্রস্তর, যাতে নিয়োজিত আছে পাষাণ হৃদয়, কঠোরস্বভাব ফেরেশতাগণ। তারা আল্লাহ তা’আলা যা আদেশ করেন, তা অমান্য করে না এবং যা করতে আদেশ করা হয়, তারা তাই করে। (সুরা আত তাহরীমঃ ৬)
এবং পরকালে এর জন্য আমাদের মহান আল্লাহ্র কাছে জবাবদিহি করতে হবে। রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, তোমরা প্রত্যেকেই রক্ষক এবং তোমরা প্রত্যেকেই জিজ্ঞাসিত হবে। [বুখারী, ৪৮০৯]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


