somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন একটু বিশ্লেষণ করে দেখি।

২৮ শে মে, ২০১৩ দুপুর ১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১। খবরঃ কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের মেয়ে ৪২ টি দেশের প্রতিযোগীদের হারিয়ে প্রথম হওয়ার খবর অধিকাংশ পত্রিকার ভেতরের পাতায়ও ছাপা হয়নি। কিন্তু, যদি নগ্ন/অর্ধনগ্ন মেয়েদের শরীরের প্রদর্শনীর নামে ভিট সুন্দরী প্রতিযোগীতায় অথবা লাক্স সুন্দরী প্রতিযোগীতায় যদি মেয়েটা প্রথম হত তাহলে ঠিকই প্রথম পাতায় মেয়েটির নগ্ন ছবি ছাপা হত কম করে হলেও ৫ কলামে প্রায় দেশের সবকটি পত্রিকায়। ম্যাগাজিনের পুরো প্রচ্চদ ফিচারে মেয়েটার ছবি ছাপা হত সেইরম পোজে, নারী জাতির উন্নয়নে (আসলে দেহ বিকিয়ে দেয়ায়) মেয়েটা কিভাবে অগ্রণী ভূমিকা রাখবে। কিভাবে অন্যান্য মেয়েরাও ঐ বিজয়ী মেয়েকে অনুসরণ করে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবে (আসলে আধুনিকতার নামে নির্লজ্জ-বেহায়া হওয়া) এ নিয়ে জ্ঞান গর্ভ আলোচনার জন্য ডাক পড়ত নবনীতা, মুন্নি সাহা, সামিয়া জামানদের অনুষ্টানে...
ফলে জাতিও এটাকে সাদরেই গ্রহণ করবে। ঐ মেয়েকে বাহবা দিবে। তারা বলতে থাকবে- "ঐ মেয়েটার আসলেই অনেক প্রতিভা আছে, এতগুলো দেশের সাথে প্রতিযোগিতা করে প্রথম হয়েছে... ইত্যাদি... ইত্যাদি।"
হায়রে অবুঝ জাতি!!!!!!!!
নিউজ লিঙ্কঃ Click This Link

জাতির প্রতি আমার আবেদন-
একটু চিন্তা করে দেখবেন কি?
অর্থ, খ্যাতি আর গ্ল্যামার এর আড়ালে নারীদেরকে পণ্যে রুপান্তরিত করা হচ্ছে ।

কিছুদিন আগেও আমাদের দেশের মেয়েরা যথেষ্ট শালীন ও সংযত হয়েই রাস্তা ঘাটে চলাফেরা করতো। কিন্তু বর্তমান সাংস্কৃতিক আগ্রাসন এমন একটা পর্যায়ে পৌছেছে যার প্রভাবে অতি আধুনিকতার নাম করে নিজেদেরে অজান্তেই তারা নিজেদেরকে কাম-ভোগ এর সামগ্রীতে পরিনত করছে। আর এর পুর্নাঙ্গ সুযোগটা ব্যবহার করছে মিডিয়া, ফ্যাশন-মডেলিং এর নামে পুজিবাদীরা।

উন্নতি, গ্ল্যামার আর অর্থবিত্তের প্রলোভন দেখিয়ে এদেশের অনেক অনেক অবলা নারী, বিশেষ করে কিশোরিদেরকে ব্রেইন ওয়াশ করে চলছে ক্রমাগত। সেই কিশোরী বা নারী আদো বুঝে উঠতেই পারছেনা অর্থ, খ্যাতি আর গ্ল্যামার এর আড়ালে তাদেরকে পণ্যে রুপান্তরিত করা হচ্ছে, সেই সব পুজিবাদী সুবিধাভোগী শয়তানদের ভোগ বিলাশ আর অর্থ উপার্জনের জন্য।

এর নামই কি সফলতা?
এটাই কি জীবনের মুল লক্ষ্য?
একটু ভেবে দেখবেন কি?


২। সংবাদঃ রাজধানীর সনামধন্য উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে জোর করে শিক্ষার্থীদের ইউনিফর্মের হাতা কেটে জোর করে নিয়ম মানানোর অভিযোগ উঠেছে এক শিক্ষিকার বিরুদ্ধে।

বিদ্যালয়ের কোমলমতী শিক্ষার্থীদের সঙ্গে এ ধরনের আচরণে বিস্ময়ের সঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। তারা এ ঘটনার নিন্দা জানিয়েছেন এবং ওই শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
Click This Link

Click This Link


মন্তব্যঃ এখন যদি উদয়ন স্কুলের সকল ছাত্রীকে কাল থেকে বাধ্যতামূলক হিজাব পরিধান করে আসতে বলা হয় দেখা যাবে চুশীল-প্রগতিশীল নামক মুক্তমনারা গায়ে আগুন লাগার মত করে জ্বলে উঠবে। নারীবাদীরা সিডরের মত ফুঁসে উঠবে। কিন্তু মন্ত্রীর বউ কর্তৃক স্কুল ছাত্রীদের ফুল হাতা জামা কেটে দেয়া হয়েছে তার জন্য তারা ন্যূনতম উচ্চবাচ্য করবেনা কারন এতে তাদের ঘরের চুলার আগুন বন্ধ হয়ে যাবে। পশ্চিমা সাহায্য আসা বন্ধ হয়ে যাবে। এরা সেই আধুনিক মানুষ রূপী বন্য পশু যারা শরীর প্রদর্শনকারী শোবিজের একজন মডেলের জন্য প্রতিবাদে ফেটে পরে, কিন্তু আমাদের হিজাবি বোন ডাঃ ইভার জন্য একটা শব্দও উচ্চারণ করেনি। বন্য পশু বললাম এই কারনে যে আধুনিকতার নাম যদি হয় বস্ত্রহীন্তা তাহলে বনের পশুরাই তো বেশি আধুনিক। এরা হচ্ছে বেতনধারী সেই অদ্ভুত জানোয়ার, যারা হেফাজত ইসলামের ১৩ দফা দাবিকে মধ্যযুগীয় বর্বর বলে কিন্তু হেফাজত ইসলামের উপর চালানো গণহত্যা কে বর্বর বলতে এদের কণ্ঠনালী বন্ধ হয়ে যায়। আর মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান হচ্ছে সেই কুখ্যাত দালাল, যে ইসলামপন্থিদের উপর জুলুম-নির্যাতনের সময় মৃতের বেশ ধারন করে থাকে কিন্তু ন্যূনতম একজন পতিতার কিছু হলে তার লাফালাফি দেখানোর জন্য আবার জীবিত বেশে ফিরে আসে।

দুনিয়ায় নিজের চিন্তা-ভাবনা-কর্মের জন্য আখেরাতে আল্লাহকে জবাবদিহি দিতে হবে এমন বিশ্বাসী একজন মুসলিম কখনো এইরূপ সুশীল-প্রগতিশীলদের সমর্থন করতে পারেনা, কখনও না।
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×