somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

FM প্রসঙ্গ।

০১ লা জুন, ২০১৩ সকাল ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

FM:

এফএম’র অধিকাংশ শ্রোতা স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থী। রাতে এফএমগুলোতে মেয়েদের আধিক্য চোখে পড়ার মতো। ছেলেদের সংখ্যাও নেহায়েত কম নয়। এফএম শুনলেই বোঝা যায়, একজন আরজেকে কাছে পেয়ে কতো আনন্দে ছেলে-মেয়েরা রাত পার করে দিচ্ছে। তাদের ফুর্তির সীমা নেই। যেন বাঁধভাঙা উল্লাস। মুঠোফোনের মাধ্যমে ক্ষুদে বার্তায় একজন অন্যজনের কাছে পৌঁছে দিচ্ছে প্রেমকাতর কথাবার্তা। মোবাইলেও কখনো কখনো প্রেমবিষয়ক কথা হয় আরজের সঙ্গে। আরজে শ্রোতার সমস্যা শুনছেন এবং সমাধান দিয়ে যাচ্ছেন। যেন স্বপ্নে পাওয়া অলৌকিক ক্ষমতা। গভীর রাতে এদেশের রেডিও জকিরা হয়ে যান মুশকিল আসানকারী কবিরাজ। অমার্জিত অশ্লীল কথার তুফান ছোটে তাদের মুখে। পরিকল্পিত ভাবেই এসব অশ্লীলতার প্রসার ঘটানো হচ্ছে। নতুবা ঢাকাএফএম ‘নেভার মাইন্ড’ ও ‘ক্লাব নাইনটি ফোর’, এবিসি ‘পার্টি নাইট’ এবং পিপলসরেডিও ‘ড্রিমল্যান্ড এক্সপ্রেস’-এর মতো ফালতু ছ্যাবলা নোংরা উদ্ভট অনুষ্ঠানসমূহ পরিচালনা করতো না।

নোংরামি আর অশ্লীলতা রাতের 'শো’ গুলোতে মাত্রা হারিয়ে ফেলে। এ প্রসঙ্গে প্রভাষক এম. আবদুল্লাহ সরকার লিখেছেন, ‘আরজেরা যৌন সুড়সুড়িমূলক গান শোনাতে থাকেন সারা রাত ধরে। রাতভর চলে টিনএজদের প্রেম, অশ্লীল কথাবার্তা। পাঠানো হয় নোংরা ম্যাসেজ। শ্রোতাদের মধ্যে যারা মেয়ে, তারাও ঢালাও প্রেম-পিরিতের কথা এবং নানা ঢংয়ের যৌনতা নিয়ে কথা চালাচালি করে যাচ্ছে অহরহ। যেন এর কোনো সামাজিক দায়বদ্ধতা নেই। কারো কাছেই যেন জবাব দেয়ার প্রয়োজন নেই।’

এভাবে যারাও একটু ভালো থাকতে চাইতো, তাদেরকেও অনৈতিক কাজের সুযোগ তৈরি করে দিচ্ছে এফএম।

আল্লাহ তায়ালা বলেন:
إِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ
"অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক হিসেবে নিযুক্ত রয়েছে সম্মানিত আমল লেখকবৃন্দ। তারা জানে যা তোমরা কর"। (সূরা ইনফিতার: ১০, ১১ ও ১২)

তিনি আরো বলেনঃ
"অবশ্য আল্লাহই হিসাব নেয়ার ব্যাপারে যথেষ্ট। (সুরা আন নিসাঃ ৬)

টিনেজারদের মধ্যে যারা এই কাজে লিপ্ত আছ, তাদেরকে আমি উপদেশ দিচ্ছি- আল্লাহ্‌কে ভয় কর।
আল্লাহ্‌ ভীতিই মুসলমানের জন্য শেষ্ঠ পাথেয়।

আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন,
"আল্লাহ্‌ ভীতিই মানুষের সর্বশ্রেষ্ঠ পাথেয়। অতএব হে বুদ্ধিমান মানুষেরা তোমরা আমাকেই ভয় করো" (সূরা বাক্বারাঃ ১৯৭)

সর্বশক্তিমান আল্লাহ্‌ নির্দেশ দেনঃ
"আর আমাকে ভয় করো, যাতে তোমরা সফলকাম হতে পারো" (সূরা বাক্বারাঃ ১৮৯)

"যে কেউ আল্লাহ ও রসূলের অবাধ্যতা করে এবং তার সীমা লঙ্ঘন করে তিনি তাকে আগুনে প্রবেশ করাবেন। সে সেখানে চিরকাল থাকবে। তার জন্যে রয়েছে অপমানজনক শাস্তি। (সুরা আন নিসাঃ ১৪)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×