somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেউ প্রেম করে, কেউ প্রেমে পড়ে . . . .

০২ রা জুন, ২০১৩ বিকাল ৪:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি মেয়ে যে কতটা সহজে একজন পুরুষের জীবনকেব ধ্বংশ করে দিতে পারে যা মেয়েটি কল্পনাও করতে পারেনা। গুনাহের শুরুটা অনেক মিষ্টি, কিন্তুশেষটা অনেক তিক্ত।ঘুড়ি যখন নাটাই থেকে ছুটে যায় তখন তাকে সামাল দেওয়া অনেক কষ্টকর হয়ে যায়। একজন মেয়ের হাসি, কান্না, চাহনী সব কিছুইরয়েছে পুরুষের জন্য আকর্ষণ। সেই আকর্ষণে মূগ্ধ হয়ে কখন যে তা পুরুষের অন্তরে ভালবাসার আল্পনাএকেঁ দেয় তা হয়ত মেয়েটি কল্পনাও করতে পারেনা। আর এভাবেই শুরু হয় দুটি নর নারীর গুনাহের পথে পথ চলা। আর সে পথ চলা, হাসি কান্নায় কখন যে একজন পুরুষের ভবিষ্যত কল্পনার সাগরে অন্ধকারে হারিয়ে যায়,আর তা বুঝে আসে অনেক পরে। তাই বলি নারীর পর্দা শুধু তার অঙ্গ প্রতঙ্গকে ঢাকার মাঝেই সিমাবদ্ধ থাকবে না। বরং একজন নারীর জন্য আবশ্যক তার কন্ঠ, কথা,লেখা, পুরুষের মনে আকর্ষণ তৈরী হয় এমন সব কিছু থেকে নিজেকে বিরতরাখা।যাতে একজন নারীর দ্বারা কখনো কোন পুরুষের জীবন,তার ভবিষ্যত গুনাহের সাগরে অন্ধকার হয়ে না যায়।''


অপরদিকে,
নারী যখন ভালবাসার পিয়াসিনী হয়, তখন প্রথমেই যে তার হৃদ্যয়-দ্বারে করাঘাত করে, তার জন্যই দরজা খুলে দেয়। ভাবে, তার মত মজনু আর দ্বিতীয়টি নেই। পুরুষকে সে মোটেই চেনে না, অথচ সে পুরুষ নির্বাচন করে। পরন্তু নির্বাচন করার সময়ও সে পায় না। বরং প্রথম যেই তাকে ইশারা করে, তাকেই সে প্রেমের মাল্যদান করে। এমনকি অমুসলিম যুবক হলেও অনেক ধর্মনিরপেক্ষ হতভাগিনী তাতেও কোন পরোয়া করে না!
এজন্য কথায় বলে-
‘পিরীতে মজিল মন, কিবা হাড়ি কিবা ডোম!’

**প্রেম হল চুলকানির মত, প্রথমদিকে চুলকাতে বড়ই আরাম লাগে, কিন্তু পরে জ্বালা শুরু হয়।***

বিবাহপূর্ব প্রেম-ভালবাসায় যদি কোন কল্যাণ থাকত তাহলে আমাদের মহান রব এটাকে হারাম করতেন না। যদি এই প্রেম-ভালবাসায় কোন কল্যাণ অথবা অকল্যাণ কোনটাই না থাকত তাহলেও আমাদের মহান রব এটাকে হারাম করতেন না। বস্তুত এটাতে রয়েছে অকল্যাণ আর অকল্যাণ আর একারনেই আমাদের মহান রব এটাকে হারাম করেছেন।

সমস্ত প্রশংসা সেই মহান সত্ত্বার যিনি কল্যাণকর বিষয়াদিকে হালাল করেছেন এবং অকল্যাণকর বিষয়াদিকে হারাম করেছেন।
"তিনি তোমাদের জন্য হালাল করে দেন হালাল ও উত্তম বস্তু আর হারাম করে দেন খারাপ ও ক্ষতিকর বস্তু"(সুরা আল-আরাফ : ১৫৭)

ইসলামে নারী-পুরুষের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য বিয়েই হচ্ছে একমাত্র বৈধ উপায়। মানুষ বিয়ের করার মাধ্যমেই তার চরিত্র ও সতীত্বকে রক্ষা করতে পারে। পোষাক যেমন মানুষের দেহকে ঢেকে রাখে, নগ্ন ও কুশ্রী বিষয়গুলো প্রকাশ হতে দেয় না, বিবাহ তেমনি স্বামী-স্ত্রীর দোষ ক্রটি ও যৌন উত্তেজনা ঢেকে রাখে, প্রকাশ হতে দেয় না।
কোরআনের বানীঃ
“আপনার পূর্বে আমি অনেক রাসুল প্রেরণ করেছি এবং তাদের জন্য স্ত্রী ও সন্তানের ব্যবস্থা করে দিয়েছি।” (রা’দ-৩৮)
“আর তোমরা তোমাদের সন্তানদের বিয়ে দাও যাদের স্বামী বা স্ত্রী নেই। আর তোমাদের বিয়ের যোগ্য দাস-দাসীদের বিয়ে দাও।’ (নূর-৩২)
রাসুলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
আবদুল্লাহ ইবনু মাসুদ (রাঃ) রাসুল (সাঃ) বলেছেন, ‘ হে যুবসমাজ! তোমাদের মধ্য যারা বিয়ের সামথ্য রাখে, তাদের বিয়ে করা কর্তব্য। কেননা বিয়ে দৃষ্টি নিয়ন্ত্রণকারী, যৌনাঙ্গের পবিত্রতা রক্ষাকারী। আর যাদের সামথ্য নেই সে যেন সিয়াম পালন করে। কেননা সিয়াম হচ্ছে যৌবনকে দমন করার মাধ্যম। (বুখারী, মুসলিম, মিশতাক হা/৩০৮০ নিকাহ অধ্যায়।)

♥ Flirt with your husband. Date with your wife ♥

বর্তমানে যুবক-যুবতীদের একটি বড় সমস্যা হল-প্রেম।
যা আল্লাহ্‌র নিকট কখনোই গ্রহণযোগ্য নয়।

এই বিষয়ে তাদের জেনে রাখা উচিৎঃ
‘ভালবাসা যা দেয়, তার চেয়ে কেড়ে নেয় বেশী।’
‘প্রেম মানুষকে শান্তি দেয়, কিন্তু স্বস্তি দেয় না।’
‘প্রেম হল জ্বলন্ত ধূপের মত, যার শুরু হল আগুন দিয়ে, আর শেষ পরিণতি ছাই দিয়ে। তারই মাঝে সুবাস হল প্রেম-জীবনের মাঝে মাঝে কিছু আনন্দ।’
‘আপনি পুড়ে পোড়ায় এ প্রাণ, তারই যে নাম পীরিতি,
ধরা দিয়ে দেয় না ধরা হায়রে এ তার কি রীতি?
মালায় বেঁধে যদি ভাবি দেব না আর পালাতে,
কাছে পেয়ে মরি যে তার ছলনারই জ্বালাতে।
না ফুটে যায় শুকিয়ে ফাগুনের হায় ফুল কুঁড়ি,
একটু জ্বলে যায় যে নিভে সোহাগের সে ফুলঝুরি।’

প্রেম হল চুলকানী।
আর বিয়ে হল তার প্রতিষেধক।

অতএব প্রেম নয়, বিয়ে করুন
আল্লাহ্‌র সন্তুষ্টি অর্জন করুন।

আল্লাহকে বাদ দিয়ে মানুষকে বেশী ভালোবাসলে সেই ভালোবাসায় অনেক কষ্ট ও দুশ্চিন্তা দেয়।
আর আল্লাহকে ভালোবেসে মানুষকে ভালোবাসলে সেই ভালোবাসায় অনেক তৃপ্তি ও শান্তি দেয়।

আমিও প্রেম করেছি। প্রেমে ব্যর্থও হয়েছি। কেন হয়েছি জানেন? আমার সাথে সেই মেয়েটার যখন সম্পর্ক খুব গভীর হচ্ছিল তখন আমি একদিন জানলাম এই ধরনের প্রেম হারাম। তাই একদিন তাকে ছেড়ে দিলাম। সে কান্না করল, আমিও করলাম। কিন্তু কিছুই করার ছিল না। যেই রবের আমার প্রতি এত অনুগ্রহ আমার সেই রবের নাফরমানী আমি করতে পারি না।
আমি অকৃতজ্ঞ নই।
আমার কাহিনী একদিন পুরোপুরি আপনাদের বলব।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×