somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজব দেশে দশদিন-১

৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝে মাঝে আমার নিজের ভাগ্যকে নিজেরই বিশ্বাস করতে মনে চায় না। বয়স আমার এতটাও কম না। কুড়িতে পা দিয়েছি। গড় আয়ু হিসাব করলে আমার জীবনের প্রায় এক তৃতীয়াংশ তো শেষ করে ফেললাম। তবুও এ দীর্ঘ সময়ে মুক্ত বিহঙ্গের মত কি জীবন জগতটাকে দেখতে পেরেছি কিনা এ প্রশ্নের উত্তর দিতে লজ্জাবোধ করি। প্রাইমারিতে থাকতে ঘরের চার দেয়াল আর হাইস্কুল বা কলেজে রেসিডেন্সিয়ালের চার দেয়াল এর মধ্যেই ছিল আমার বিচরণ, ছিমছাম ভাবে সাজানো, আমার মায়ের আলনার মত গোছানো ছিল আমার জীবন।
কিন্তু প্রকৃতি বা বিধাতা যে যাই বলুন না কেন, তার না মানুষের জীবনে একটু ঢেউ না দেখলে ভালই লাগে না।সেটা আনন্দের হোক বা দুঃখেরই হোক, ঢেউ আসবেই। আমার বেলায় হয়ত সেটা আনন্দেরই ছিল। শিক্ষাবোর্ড থেকে চিঠি এল আমার কলেজে। মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের উপহারস্বরুপ সারা বাংলাদেশ থেকে ৪০ জন শিক্ষার্থীকে চীন সফরে নিয়ে যাওয়া হবে আর সেই সৌভাগ্যবানদের মধ্যে আমিও একজন।আয়োজন করেছিল যৌথভাবে চীন সরকার আর একটি বাংলাদেশী সংগঠন ।
তো এত বড় একটা খবর পেয়ে আমার জীবনের দিবাস্বপ্ন অধ্যায় শুরু হল। পাসপোর্টসহ যাবতীয় ব্যবস্থা করার দায়িত্ব নিয়েছিল আমাদের আয়োজনকারী সংগঠন। আর আমরা কেবল কলেজে বসে বসে দিন গুনছিলাম। আর দিবাস্বপ্ন নিয়ে না হয় নাই বলি। যাই হোক শেষমেশ সেই মাহেন্দ্রক্ষণ এল। ১৭ই মে,২০১৮। খুবই সাধারণ একটা দিন। সবদিনের মত ঐদিনও ছিল গ্রীষ্মের সূর্যের তীব্র দহন, ক্লান্ত মানুষে ভরা রাস্তা, ঢাকার নিয়মিত জ্যাম তবুও কেন যেন একটু অন্যরকম একটা পুবের বাতাস বইছিল। হয়ত আমার দিবাস্বপ্ন ! হয়ত সত্য! জানি না..। আচ্ছা এমন কথা কি আপনারাও শুনেছেন -পুবের বাতাসের নাকি অনেক জোর! ঝড়ো তান্ডবে নাকি পৃথিবীর সব কলংক, দূর্বলতাকে ধুয়ে নিয়ে যায়!? আপনার হয়ত ভাবছেন সামান্য এক ভ্রমণ বৃত্তান্তের ভুমিকাতে এত আহামরি অনুভূতির জোয়ার না ভাসালেই নয়? কিন্তু কি করব বলুন ....? জোয়ারটা যে বিধাতার সেই ঢেউ ঢেউ খেলার ফল। আর সেই ঢেউ যে এত ভারি হয়ে আমার উপর আছড়ে পড়বে তা হয়ত বোঝার বয়স আমার তখনও হয়নি।

সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাপলা বা শালুকের পরিচিতি, পুষ্টিগুন ও মানব শরীরের উপকারীতা।

লিখেছেন রবিন.হুড, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


শাপলা অতি পরিচিত একটি নাম তাই না! এটি আসলে একটি জলজ উদ্ভিদ। যাকে আমাদের দেশের জাতীয় ফুল বলে আখ্যায়িত করা হয়েছে। এটি শ্রীলংকারও জাতীয় ফুল তবে নীল শাপলা সেখানকার জাতীয়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

×